Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দুবছর টাকা না চাইতে বিধায়কদের পরামর্শ! 'স্টুডেন্টস ক্রেডিট কার্ড'-এর জন্য বিশেষ পদক্ষেপের নির্দেশ মমতার

দুবছর টাকা না চাইতে বিধায়কদের পরামর্শ! 'স্টুডেন্টস ক্রেডিট কার্ড'-এর জন্য বিশেষ পদক্ষেপের নির্দেশ মমতার

আগামী দুবছর কিছু চাইবেন না। প্রশাসনিক বৈঠকে (Administrative meeting) রায়গঞ্জে গিয়ে বিধায়দের উদ্দেশে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী সোমবার তিনদিনের সফরে উত্তরবঙ্গে গিয়েছেন। রায়গঞ্জে এদিনের প্রশাসনিক সভা থেকে একদিকে যেমন বেশি কিছু প্রকল্পের শিলান্যাস করেন, তেমনই বেশ কিছু প্রকল্পের সূচনাও করেন। পাশাপাশি স্টুডেন্ট ক্রেডিট (Student Credit card) কার্ড প্রকল্পের গতি আনতে পদক্ষেপের কথাও জানিয়েছেন।

দুবছর কোনও টাকা চাইবেন না

দুবছর কোনও টাকা চাইবেন না

এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কেন্দ্র টাকা দিচ্ছে না। করোনার জন্য সব বন্ধ হয়ে গিয়েছে। ছন্দে তিনি বলেছেন, কোনও আর্নিং নেই, সব বার্নিং। সরকার প্রকল্পের টাকা কীভাবে আসবে, তা ভাবতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
বিধায়কদের কাছে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করে বলেছেন, তাঁরা দুবছর যেন কিছু না চান। এব্যাপারে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার এবং স্টুডেন্টস ক্রেডিট কার্ডের খরচের কথা উল্লেখ করেন।

স্টুডেন্টস উইকে বিশেষ পদক্ষেপ

স্টুডেন্টস উইকে বিশেষ পদক্ষেপ

মুখ্যমন্ত্রী এদিন স্টুডেন্টস ক্রেডিট কার্ডের সুবিধা কতজন পেয়েছেন সেই খতিয়ান নেন। পাশাপাশি ব্যাঙ্কগুলির পদক্ষেপ সম্পর্কেও জানতে চান তিনি। মুখ্যমন্ত্রী স্টুডেন্টস উইকে স্টুডেন্টস ক্রেডিট কার্ড নিয়ে বিশেষ পদক্ষেপের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ২৫ হাজার ছাত্রছাত্রীকে স্টুডেন্টস ক্রেডিট কার্ড দেওয়া হবে। এব্যাপারে তিনি বলেছেন ১ জানুয়ারি স্টুডেন্টস ডে, আর ১ থেকে ৭ জানুয়ারি স্টুডেন্টস উইক। স্টুডেন্টস ক্রেডিট কার্ডের কাজ দ্রুত শেষ করতে টাস্কফোর্স গঠনের নির্দেশ তিনি দিয়েছেন। প্রয়োজন হলে ছাত্রদেরই ইন্টার্ন হিসেবে নিয়োগ পরামর্শও দিয়েছেন তিনি। পাশাপাশি স্কুল-কলেজ- বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ক্যাম্প করার পরামর্শও তিনি দিয়েছেন।

 মুখ্যমন্ত্রীর বিবিধ ঘোষণা

মুখ্যমন্ত্রীর বিবিধ ঘোষণা

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যএাপাধ্যায় উত্তর গিনাজপুরের ১৫ টি এবং দক্ষিণ দিনাজপুরের ২৩ টি প্রকল্পের শিলান্যাস করেন। তিনি বলেছেন, এবারের দুয়ারে সরকার শুরু হবে ১ জানুয়ারি। চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। দ্বিতীয় দফায় তা ২০ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে। তিনি জানিয়েছেন, গত দুয়ারে সরকারে ৩ কোটির বেশি মানুষ সুবিধা পেয়েছেন। তিনি বলেছেন, এবারের দুয়ারে সরকারে মৎস্যজীবীদের ক্রেডিট কার্ড এবং শিল্পীদের জন্যও কার্ডের বন্দোবস্ত করা হবে।

 বুধবার প্রশাসনিক বৈঠক মালদহে

বুধবার প্রশাসনিক বৈঠক মালদহে

বুধবার সকালে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন মালদহে। সেখান থেকে বহরমপুরে যাবেন মুর্শিদাবাদের প্রশাসনিক বৈঠক করতে। এরপর মুখ্যমন্ত্রী যাবেন নদিয়ায়। বৃহস্পতিবার কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে। ওই বৈঠক সেরেই মুখ্যমন্ত্রীর কলকাতার ফেরার কথা রয়েছে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+