ভাইফোঁটায় কি ভারতের 'প্রাচীনতম' মিষ্টি ভাইয়ের পাতে রাখছেন! নয়া মিষ্টি-রিপোর্ট

প্রতিপদের ভাইফোঁটার আয়োজন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ভাইকে কোন মিষ্টিতে আপ্লুত করা যায়, তা নিয়ে বিস্তর চিন্তায় বহু দিদি কিম্বা বোন!

প্রতিপদের ভাইফোঁটার আয়োজন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ভাইকে কোন মিষ্টিতে আপ্লুত করা যায়, তা নিয়ে বিস্তর চিন্তায় বহু দিদি কিম্বা বোন! মিষ্টির দোকানের হরেক রকমের সাজসজ্জা থেকে মিষ্টি বেছে নিতে হিমশিম খাচ্ছেন অনেকেই! তবে ভাইয়ের পাতে কি রাখতে চলেছেন দেশের প্রাচীনতম মিষ্টিটি? এবার প্রশ্ন হতে পারে, কোন মিষ্টি শাস্ত্র মতে দেশের সবচেয়ে পুরনো মিষ্টি ? দেখে নেওয়া যাক।

 দেশের সবচেয়ে পুরনো মিষ্টি কোনটি?

দেশের সবচেয়ে পুরনো মিষ্টি কোনটি?

ভারত ও তার পার্শ্ববর্তী এলাকায় সবচেয়ে প্রাচীনতম মিষ্টি বলতে উঠে আসে মালপোয়ার নাম। এক সাম্প্রতিক রিপোর্টের দাবি, দেশের সবচেয়ে পুরনো মিষ্টির প্রসঙ্গ উঠে এসেছে শাস্ত্রেও। ঋকবেদ অনুযায়ী ভারতীয় উপমহাদেশের সবচেয়ে পুরনো মিষ্টি রসালো মালপোয়া। ঋকবেদেই এর প্রথম উল্লেখ।

কোন কোন দেশে প্রচলিত মালপোয়া?

কোন কোন দেশে প্রচলিত মালপোয়া?

মূলত, ভারত, নেপাল ও বাংলাদেশে মালপোয়ার প্রচলন সবচেয়ে বেশি। সেক্ষেত্রে উত্তর ভারতের একটা বড় অংশ ও দক্ষিণের তামিলনাড়ু এলাকায় সেভাবে শোনা যায় না মালপোয়ার কথা।

আর্যাবর্তে কিভাবে তৈরি হত মালপোয়া?

আর্যাবর্তে কিভাবে তৈরি হত মালপোয়া?

আর্যাবর্তের সময় মালপোয়া তৈরির ক্ষেত্রে ময়দার প্রচলন ছিল না। সেই সময় শস্য নিষ্পেষণ করেই যে গুঁড়ো পাওয়া যেত, তা থেকে তৈরি হত মালপোয়া। পরে অবশ্যই তা রসে টইটম্বুর থাকত।

কোন কোন শাস্ত্রে বলা হয়েছে মালপোয়ার কথা?

কোন কোন শাস্ত্রে বলা হয়েছে মালপোয়ার কথা?

মালপোয়ার উল্লেখ করা হয়েছে, প্রায় ১৫০০ খ্রীষ্টপূর্বাব্দে। সেই সময় থেকে ৪০০ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত সময়ে মালপোয়ার রমরমা ছিল গোটা দেশে। গুপ্ত বংশের রাজারা নাকি এই মিষ্টির পৃষ্ঠপোষক ছিলেন। ঋকবেদ থেকে উপনিষধে মালপোয়াকে 'অপুপা' হিসাবে উল্লেখ করা হয়.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+