Mahua Moitra: দুই ভাষায় ৪০০ পাতার রিপোর্ট তৈরি, মহুয়ার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট কবে প্রকাশ্যে আসছে জেনে নিন
৭ তারিখ প্রকাশ করার কথা ছিল রিপোর্ট। কিন্তু এথিক্স কমিটি সেই রিপোর্ট ৯ নভেম্বর প্রকাশ করবে বলে জানিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছে।
সেই অভিযোগ করেছিলেন বিজেপি সাংসদ নিশিকা্ত দুবে। তিনি সংসদের স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ করেছিলেন যে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র দুবাইয়ের ব্যবসায়ী হিরান্দানির কাছে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করেন। তৃণমূল সাংসদ নাকি িহরান্দািনকে তাঁর সংসদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডও দিয়েছেন।

িনশিকান্ত দুবের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর রীতিমতো নড়েচড়ে বসে সংসদ। তারপরেই ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করে এথিক্স কমিটি। অভিযোগকারী নিশিকান্ত দুবেকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরে হাজিরা দিতে বলা হয় মহুয়া মৈত্রকেও। মহুয়া মৈত্র টানবাহানার পর হাজিরা দেন।
কিন্তু এথিক্স কমিটির জেরা থেকে এক প্রকার বিরুক্ত এবং রুষ্ট হয়েই বেরিয়ে আসেন তিিন। বেরিয়ে এসে মহুয়া মৈত্র অভিযোগ করেছেন, মৌখিতভাবে তাঁর বস্ত্রহরণ করা হয়েছে। এথিক্স কমিটি বারবার তাঁকে ব্যক্তিগত প্রশ্ন করেছে। ঘটনার তীব্র নিন্দা করেন তিনি। তৃণমূল কংগ্রেস সাংসদ বারবার দাবি করেছিলেন আদানিদের নিয়ে সংসদে সরব হওয়ার কারণেই তাঁকে টার্গেট করা হচ্ছে।
এতো কাণ্ডের পর এথিক্স কমিটি জানিয়েছিল যে ৭ নভেম্বর তাঁরা তদন্ত রিপোর্ট প্রকাশ করবেন। সেই রিপোর্ট প্রকাশ্যে আনতে দেরি হবে বলে জািনয়েছে এথিক্স কমিটি। আগামী ৯ নভেম্বর রিপোর্ট প্রকাশ করবে তারা। ইতিমধ্যেই জানা গিয়েছে। ৪০০ পাতার রিপোর্ট তৈরি করা হয়েছে। হিন্দি এবং ইংরেজি দুই ভাষাতেই প্রকাশ করা হবে রিপোর্ট।
হঠাৎ করে কেন রিপোর্ট প্রকাশের দিন পিছনো হল তা নিয়ে প্রশ্ন উঠেছে এথিক্স কমিটি জািনয়েছে কমিটির একাদিক সদস্য অনুপস্থিত থাকায় িনর্ধারিত সময়ের মধ্যে মিিটং করা যায়নি। সেকারণেই রিপোর্ট প্রকাশের দিন পিছোনো হয়েছে।
-
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার












Click it and Unblock the Notifications