মমতার দেওয়া অক্সিজেনেই ‘অণু’ থেকে ‘হনু’ হয়েছেন ‘কেষ্টা’! কে হানলেন এমন বাণ

বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের চোখ উপড়ে নেওয়ার নিদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে চরম বার্তা দিলেন সিপিএম সাংসদ মহম্মদ সেলিম।

'অনুব্রতর মাথায় অক্সিজেন কম যায় বলে তাঁকে প্রশ্রয় দিয়েছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। এবার অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করতে হবে তাঁকেই।' বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের চোখ উপড়ে নেওয়ার নিদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে চরম বার্তা দিলেন সিপিএম সাংসদ মহম্মদ সেলিম। রবিবার পূর্ব বর্ধমানের গুসকরায় মহম্মদ সেলিম অনুব্রত-র কু-কথা প্রত্যুত্তরে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।

মমতার অক্সিজেনেই ‘অণু’ থেকে ‘হনু’ হয়েছেন ‘কেষ্টা

সেলিম বলেন, 'অনুব্রত মণ্ডলের মতো লোকেরা 'অণু' থেকে 'হনু' হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে অক্সিজেন পেয়ে। মানুষ যখন অক্সিজেন সাপ্লাই কমিয়ে দিলেই ওই 'হনু'রা আবার 'অণু'তে পরিণত হবেন। অনুব্রতকে কটাক্ষ করে পাল্টা দিলেন সিপিএমের মহম্মদ সেলিম।

মমতার অক্সিজেনেই ‘অণু’ থেকে ‘হনু’ হয়েছেন ‘কেষ্টা

তিনি এদিন মমতার সমালোচনাও করেন কড়া ভাষায়। বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় একদিন বলেছিলেন তিনি গুন্ডাদের কন্ট্রোল করেন। কিন্তু রাজ্যজুড়ে গুন্ডাগিরি চলছে, মাফিয়া-গুন্ডারাজে ভরে গিয়েছে গোটা বাংলা, এখন মুখ্যমন্ত্রী নিশ্চুপ কেন? এখন তিনি নিশ্চয় বুঝছেন সবসময় গুন্ডাগিরি নিয়ন্ত্রণ করা যায় না। কিন্তু আগুন নিয়ে খেলছেন, ওই আগুনেই পুড়়ে ক্ষার হয়ে যাবেন। এবার মানুষই তৃণমূলীদের মুখের মতো জবাব দেবে। সেদিন এসে গিয়েছে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+