অমিত শাহ যাঁর বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেছিলেন, সেই মাহালি দম্পতি যোগ দিলেন তৃণমূলে
বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের আপ্যায়নকারী নকশালবাড়ির মাহালি দম্পতি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।
দার্জিলিং, ৩ মে : বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের আপ্যায়নকারী নকশালবাড়ির মাহালি দম্পতি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। মাত্র ন'দিন আগে যে মাহালি দম্পতির বাড়িতে এসে মধ্যাহ্নভোজ সেরেছিলেন অমিত শাহ, সেই রাজু মাহালি ও গীতা মাহালির যোগদানে তৃণমূল কংগ্রেসে উন্মাদনা। পর্যটনমন্ত্রী গৌতম দেবের হাত থেকে রাজু ও গীতা মাহালি তৃণমূলের পতাকা তুলে নেন। বিজেপি-র তরফে অভিযোগ, মাহালি দম্পতিকে অপহরণ করে তৃণমূলের যোগ দেওয়ানো হল জোর করে।
এই অভিযোগ অস্বীকার করে পর্যটনমন্ত্রী গৌতম দেব জানান, কেউ যদি তৃণমূলে যোগ দিতে চায়, তাঁকে দলে স্বাগত জানানোই রীতি। সেইমতোই রাজু মাহালি ও গীতা মাহালি তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন। আমরা তাঁকে স্বাগত জানিয়েছি। বুধবার এক অনুষ্ঠানে তাঁদের তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয়।

বিজেপি-র এই অপহরণের অভিযোগের কোনও ভিত্তি নেই। তৃণমূল কংগ্রেস মানুষের মনে রয়েছে। তাই অপহরণ করে কাউকে দলে যোগদান করানোর কোনও প্রয়োজন হয় না। তাঁরা তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, তাই তাঁদের জন্য তৃণমূল কংগ্রেসের দুয়ার খোলা ছিল। তাঁরা তৃণমূলের পতাকার তলায় এসেছে।
এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, জোর করে তুলে নিয়ে গিয়ে তৃণমূলে যোগদান করানো হল। কিন্তু এভাবে কাউকে তুলে নিয়ে গিয়ে দলে যোগদান করানোয় কারও শক্তিবৃদ্ধি হয় না। হাজার হাজার কর্মী-সমর্থক আমাদের সঙ্গে রয়েছে। তৃণমূল রাজ্যে যে কার্যকলাপ করে চলেছে, এদের অবস্থা সিপিএমের থেকেও খারাপ হবে।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে নকশালবাড়ি থানায় বিজেপি-র তরফে অভিযোগ দায়ের করা হয়, রাজু ও গীতা মাহালিকে অপহরণ করেছে তৃণমূল। এই মর্মে মঙ্গলবার রাতভর বিজেপি কর্মীরা থানায় বিক্ষোভ দেখান। অভিযোগ, তৃণমূল সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে জোর খাটিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের নিজেদের দলের নিয়ে যাওয়ার চেষ্টা করছে।
উল্লেখ্য, বিজেপি সভাপতি অমিত শাহ উত্তরবঙ্গ সফরে গিয়ে নকশালবাড়িতে মাহালি বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন। মাটিতে বসে কলাপাতায় পাত পেড়ে খান একেবারে শুদ্ধ বাঙালি খাবার। তা নিয়ে রাজ্য তথা দেশজুড়ে চর্চা শুরু হয়। অমিত শাহের মাস্টার স্ট্রোকে চাপে পড়ে যায় তৃণমূল। তারপর তৃণমূলের তরফে বিজেপি-কে পাল্টা আঘাত করতেই অমিত শাহের আপ্যায়নকারী মাহালি দম্পতিকে তৃণমূলে যোগদান করানে হল।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ











Click it and Unblock the Notifications