Madhyamik Exam Routine 2024: আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে কবে থেকে? দেখুন সম্পূর্ণ রুটিন
Madhyamik Exam Routine 2024: এগিয়ে আসল আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার তারিখ। আজ শুক্রবার ২০২৩ সালের ফলাফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। আর এরপরেই আগামী বছরের সম্ভাব্য মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা পর্ষদের তরফে করা হল।
প্রকাশিত খবর অনুযায়ী আগামী বছর প্রথাত ২০২৪ সালে ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। আর তা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এই বছর ২৩ মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। যা শেষ হয় চার মার্চ। তবে আগামী বছর অনেকটাই এগিয়ে আনা হয়েছে পরীক্ষার দিন।

ফেব্রুয়ারি মাসের মধ্যেই শেষ হয়ে যাবে পরীক্ষা। এমনটাই পর্ষদ সুত্রে জানা গিয়েছে। সর্বভারতীয় পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এই সিদ্ধান্ত অনেকটাই ছাত্রছাত্রীদের সুবিধা দেবে বলেই মনে করছে পর্ষদ।
পাশাপাশি আগামী বছর লোকসভা ভোট রয়েছে। আর তা মারচ-এপ্রিল মাসে হওয়ার জোর সম্ভাবন রয়েছে। সব দিক ভেবেই এহেন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। পর্ষদ সুত্রে খবর, ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি প্রথম ভাষার পরীক্ষা, তিন ফেব্রুয়াতি দ্বিতীয় ভাষার পরীক্ষা নেওয়া হবে, পাঁচ ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা নেওয়া হবে।
এছাড়াও ৬ ফেব্রুয়ারি পরীক্ষা হবে ভূগোল, ৮ ফেব্রুয়ারি অঙ্ক পরীক্ষা নেওয়া হবে, ৯ ফেব্রুয়ারি হবে জীবন বিজ্ঞানের পরীক্ষা, ১০ ফেব্রুয়ারিতে ভৌত বিজ্ঞান, ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা ১২ ফেব্রুয়ারি নেওয়া হবে বলে জানা গিয়েছে।
আজ শুক্রবার ২০২৩ সালের মাধ্যমিকের ফলাফল প্রকাশ করলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এবার প্রায় ৭ লাখ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন। তবে সংখ্যা নিয়ে একটা বিতর্ক ছিল প্রথম থেকেই। দেখা যায়, উচ্চমাধ্যমিকের থেকে এবার মাধ্যমিকের পরীক্ষার্থী অনেক কম ছিল। তবে গতবারের তুলনায় এবার মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ২২ শতাংশ বেশি বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি।

শুধু তাই নয়, চলতি বছর পাশের হার ৮৬.১৫ শতাংশ। চলতি বছর মাধ্যমিকে মাধ্যমিকে পাশ করেছেন ৫,৬৫,৪২৮ জন পরীক্ষার্থী। তবে এবার মাধ্যমিকে বসেছিলেন ৬,৮২,৩৮১ জন। অন্যদিকে প্রত্যেক বছরের তুলনায় এবারও কলকাতার থেকে ভালো ফল করেছে জেলা।
পাশের হারে প্রথমেই রয়েছে পূর্ব মেদিনীপুর। পাশের হার ৯৬.৮ শতাংশ বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। পাশাপাশি মাধ্যমিকে পাশের হারে একেবারে জয়জয়কার জেলার। এই বছর মাধ্যমিকে প্রথম হয়েছে দেবদত্তা মাঝি। কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী হাই স্কুল থেকে। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৭ বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications