মাধ্যমিকের ফলাফল ২০২১: প্রথম স্থানাধিকারীর সংখ্যা ৭৯, সর্বোচ্চ নম্বর সহ কিছু তথ্য একনজরে

একের পর এক বেনজির ঘটনার সাক্ষী ২০২১ সালের মাধ্যমিকের ফলাফল। এই বছরে মাধ্যমিকে ৭৯ জন পড়ুয়া একযোগে প্রথম স্থানে রয়েছে। এর আগে সাধারণত মেধাতালিকায় প্রথম দশজনের নাম ঘোষিত হত। তবে এবার মেধা তালিকা ঘোষণা না হলেও, তাক লাগিয়ে দিয়েছে প্রথমস্থানাধীকারীর সংখ্যা।

৭৯ জন প্রথম স্থানাধীকারী

৭৯ জন প্রথম স্থানাধীকারী

সম্ভবত এই প্রথম মাধ্যমিকের মেধা তালিকায় ৭৯ জনের নাম প্রথম স্থানাধিকারীর তালিকা এল। পর্ষদের প্রেস কন্ফারেন্সে এদিন সভাপতি ফল ঘোষণার সময় জানিয়ে দেন সর্বোচ্চ নম্বর । সেই অঙ্কটি ৬৯৭। আর এই নম্বরই পেয়েছে ৭৯ জন।

ফার্স্ট ডিভিশনে রেকর্ড অঙ্ক

ফার্স্ট ডিভিশনে রেকর্ড অঙ্ক

এবছরের ফলাফলে ফার্স্ট ডিভিশনে পাশ করেছে ৯০ শতাংশ পড়ুয়া। যা আগে সেভাবে দেখা যায়নি। এবছরের মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০,৭৯,৭৪৯ জন। যার মধ্যে ছাত্রীদের সংখ্যা বেশি।

১০০ শতাংশ পাশ

১০০ শতাংশ পাশ

২০২১ সালের মাধ্যমিকের ফলাফলে সর্বোচ্চ নজির হিসাবে উঠে এসেছে পাশের হার। এবছর ১০০ শতাংশ পড়ুয়াই মাধ্যমিকে পাশ করে গিয়েছে। ফলে নজিরবিহীনভাবে কোনও অনুত্তীর্ণ এবছরের মাধ্যমিকে নেই। এমনই জানিয়েছে পর্ষদ। জানানো হয়েছে, যদি পরীক্ষার ফলাফলে কারও অপছন্দ কিছু থাকে, তাহলে তারা ফের একবার পরীক্ষায় বসতে পারে। এদিন সকাল ১০ টা থেকে একাধিক ওয়েবসাইটে দেখা যাচ্ছে মাধ্যমিকের ফলাফল। পর্ষদ জানিয়েছে স্কুলে মার্কশিট নেওয়ার সময়ও পড়ুয়াদের কোভিড বিধি মেনেই চলতে হবে।

করোনা আবহে পরীক্ষা

করোনা আবহে পরীক্ষা

করোনার দ্বিতীয় স্রোতের সময় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা দুটিই বাতিল করতে বাধ্য হয় বোর্ড। এরপর নবম ও দশম শ্রেণির ইন্টারনাল টেস্টের ফলাফলের ওপর ভিত্তি করে এবছরের মাধ্যমিকের ফলাফল ঘোষিত হয়েছে। মূল্যায়ন বলতে , দুটি বছরে পরীক্ষার্থীদের পরীক্ষার ওপরেই নির্ভর করে তা করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+