Madhyamik 2025 Result: মাধ্যমিকে প্রথম দশে ৬৬ জন স্থানাধিকারী, মেধা তালিকায় নাম তুললেন কারা? রইল বিশদে
Madhyamik 2025 Result: শুক্রবার প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। সকাল ৯টা নাগাদ মাধ্যমিকের ফল প্রকাশ করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। বিগত বছরের তুলনায় এবছর সামান্য বেড়েছে পাশের হার। চলতি বছরে মাধ্যমিকে পাশের হার ৮৬.৫৬ শতাংশ। পর্ষদ সভাপতি জানান, এবছর প্রথম দশে মেধা তালিকায় রয়েছে ৬৬ জন পড়ুয়া। বিশদে নিচে রইল মেধা তালিকায় স্থানাধিকারীদের নাম।
মাধ্যমিকে এবছর প্রথম স্থান অধিকার করেছে একজনই। রাজ্যে প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের অদৃত সরকার। রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের পড়ুয়া সে। অদৃতের প্রাপ্ত নম্বর ৬৯৬। শতাংশের নিরিখে তা ৯৯.৪৩। দ্বিতীয় স্থানে রয়েছেন ২ জন। যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র অনুভব বিশ্বাস ও বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের ছাত্র সৌম্য পাল। দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৯৪। শতাংশের নিরিখে ৯৯.১৪।

মাধ্যমিকে তৃতীয় স্থানে বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। শতাংশের নিরিখে যা ৯৯ শতাংশ। মেয়েদের মধ্যে প্রথম ঈশানী। বাঁকুড়ার কোতুলপুর হাইস্কুলের ছাত্রী ঈশানী। মাধ্যমিকে এবছর চতুর্থ স্থানে রয়েছেন ২ জন। পূর্ব বর্ধমানের নিরোল হাইস্কুলের মহম্মদ সেলিম ও পূর্ব মেদিনীপুরের কন্টাই মডেল ইনস্টিটিউশনের সুপ্রতিক মান্না রয়েছেন চতুর্থ স্থানে। তাদের দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৯২। শতাংশের নিরিখে ৯৮.৮৬।
মাধ্যমিকে এবছর পঞ্চম হয়েছেন চার জন। তাদের মধ্যে তিনজনই হুগলির বাসিন্দা ও একজন দক্ষিণ ২৪ পরগনার। পঞ্চম স্থানে রয়েছেন হুগলির গৌরহাটি হরিদাস ইনস্টিটিউশনের সিঞ্চন নন্দী, কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুলের চৌধুরি মহম্মদ আসিফ ও ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশনের দীপ্তজিৎ ঘোষ এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের সৌমিত্র করণ। তাঁদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৯১। শতাংশের নিরিখে ৯৮.৭১।
ষষ্ঠ স্থানে রয়েছেন পাঁচ জন। তারা হলেন ফালাকাটা হাই স্কুলের ছাত্র অউঞ্চ দে, বাঁকুড়ার বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়ের জ্যোতিপ্রসাদ চ্যাটার্জি, বাঁকুড়ার গোরাসোলে মুরলিধর হাইস্কুলের ছাত্র রুদ্রনীত মাসান্তা, উত্তর ২৪ পরগনার টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুলের অঙ্কন মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের সারদা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের ছাত্র অভ্রদীপ মণ্ডল। সকলের প্রাপ্ত নম্বর ৬৯০। শতাংশের নিরিখে ৯৮.৫৭।
সপ্তম স্থানেও রয়েছেন পাঁচ জন। ফালাকাটা হাই স্কুলের দেবার্ঘ্য দাস, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের অঙ্কন বসাক, বাঁকুড়ার বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়ের অরিত্র দে, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের দেবাদ্রিতা চক্রবর্তী, পূর্ব বর্ধমানের অমরগড় হাই স্কুলের সৌরিন রায়। এদের সকলের প্রাপ্ত নম্বর ৭০০ তে ৬৮৯। শতাংশের নিরিখে ৯৮.৪৩।
মাধ্যমিকে অষ্টম স্থানে রয়েছেন ১৬ জন। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৮৮। অষ্টম হয়েছেন তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুলের অনির্বাণ দেবনাথ, রায়গঞ্জের সারদা বিদ্যামন্দিরের সত্যম সাহা, মালদহের রতুয়ার জয়েনপুর উচ্চ বিদ্যালয়ের আসিফ মেহবুব, মালদহের যদুপুরের টার্গেট পয়েন্ট (আর) স্কুলের মহম্মদ ইনজামাম উল হক, মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের শ্রীজন প্রামাণিক ও অরিত্র সাহা, বাঁকুড়ার বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়ের সুভ্রা সিংহ মহাপাত্র।
এছাড়াও ৬৮৮ নম্বর পেয়ে অষ্টম হয়েছেন রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের অরিজিৎ মণ্ডল ও স্পন্দন মৌলিক, বীরভূমের নব নালন্দা শান্তিনিকেতন হাই স্কুলের শ্রীজয়ী ঘোষ, বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলের পাপড়ি মণ্ডল, বাঁকুড়ার কংসাবতী শিশু বিদ্যালয়ের সৌপ্তিক মুখোপাধ্যায়, বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের উদিতা রায়, পশ্চিম মেদিনীপুরের মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়ের অরিত্র সাঁতরা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের পুষ্পক রত্নম, কলকাতার রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের অবন্তিকা রায়।
নবম স্থানে রয়েছেন মোট ১৪ জন। তাঁদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৮৭। নবম স্থানে রয়েছেন তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুলের দেবাঙ্কন দাস। কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মৃনয় বসাক। বালুরঘাট হাইস্কুলের অনিক সরকার। বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের অরিত্রী মণ্ডল। দুবরাজপুর শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যামন্দিরের দিশা ঘোষ। কাঁকুরিয়া দেশবন্ধু উচ্চ বিদ্যালয়ের ময়ূখ বসু। বর্ধমান মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ের পরমব্রত মণ্ডল। কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুলের অয়ন নাগ। বেলদা গঙ্গাধর অ্যাকাডেমির অঙ্কুশ জানা। মহিষাদলের বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তনের দ্যুতিময় মণ্ডল। কন্টাই মডেল ইনস্টিটিউটের ঐশিক জানা। শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের প্রজ্জল দাস। প্রফুল্ল নগর বিদ্যামন্দিরের অনিশ দাস। জাঙ্গিপাড়া বালিকা বিদ্যালয়ের তানাজ সুলতানা।
দশম স্থানে রয়েছেন মোট ১৬ জন। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৬। রায়গঞ্জ করনেশন উচ্চ বিদ্যালয়ের কৌস্তভ সরকার, মালদহের মোজামপুর গার্লস হাই স্কুলের আমিনা বানু, মালদহের সুজাপুর উচ্চ বিদ্যালয়ের উবে সাদাফ, বাঁকুড়ার বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রিয়ম পাল ও তুহিন হালদার। বীরভূমের কোটাসুর উচ্চ বিদ্যালয়ের দেবায়ন ঘোষ। বীরভূমের গিরিজোর সাঁওতাল উচ্চ বিদ্যালয়ের এসকে আরিফ মণ্ডল। নব নালন্দা শান্তিনিকেতন হাই স্কুলের সম্যক দাস।
এছাড়াও দশম স্থানে পূর্ব বর্ধমানের কাসেমনগর বিএনটিপি গার্লস হাই স্কুলের স্বাগত সরকার। হুগলির চিলাডাঙ্গী রবীন্দ্র বিদ্যাবীথির অয়ন্তিকা সামন্ত। তমলুক হ্যামিলটন উচ্চ বিদ্যালয় সমন্বয় দাস। পূর্ব মেদিনীপুরেরই ধন্যশ্রী কে.সি. উচ্চ বিদ্যালয়ের বিশ্রুত সামন্ত। পূর্ব মেদিনীপুরের পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের সায়ন বেজ। মহিষাদল রাজ উচ্চ বিদ্যালয়ের সোহম সাঁতরা। সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের শৌভিক দিন্দা। মজিলপুর জে.এম ট্রেনিং স্কুলের রাহুল রিক্টিয়াজ।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications