শুধু সারদা নয়, এমপিএসের টাকাও আত্মসাৎ করেছিলেন মদন
কলকাতা, ২৩ জানুয়ারি: শুধু সারদা নয়, এমপিএস গোষ্ঠীর কাছ থেকেও নানা সময়ে প্রচুর টাকা নিয়েছেন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। বিনিময়ে দিয়েছেন 'নিরাপদে' ব্যবসা চালানোর আশ্বাস। সম্প্রতি এমনই তথ্য পেয়েছেন সিবিআই অফিসাররা। গোয়েন্দাদের ধারণা, সারদা-এমপিএস শেষ নয়। অনুরূপ আরও অনেক চিটফান্ড কোম্পানির থেকে টাকা আদায় করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য এই মন্ত্রী।
আরও পড়ুন: এর পর দুই 'ম' জেলে যাবে, মদনের গ্রেফতারির পর বলছে বিরোধীরা
সারদা-কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হয়ে এখন জেলে দিন কাটাচ্ছেন মদনবাবু। সুদীপ্ত সেনের কাছ থেকে নরমে-গরমে তিনি কয়েক কোটি টাকা নিয়েছেন বলে দাবি তদন্তকারীদের। এ বার দেখা গেল, এমপিএস গোষ্ঠীর কর্ণধার প্রমথনাথ মান্নাও টাকা দিয়েছেন মদনবাবুকে।

সিবিআইয়ের দাবি, ২০১০ সালে পুরসভা ভোটের ঠিক আগে মদনবাবু ফোন করেছিলেন প্রমথনাথ মান্নাকে। বলেছিলেন, ভোটের খরচ বাবদ 'কিছু সাহায্য' দিতে। বিনিময়ে তাঁকে নিরাপদে ব্যবসা করতে দেওয়া হবে বলে বোঝান। তখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকলেও হাওয়ায় পরিবর্তনের গন্ধ টের পাওয়া যাচ্ছিল। ধুরন্ধর প্রমথনাথ মান্নাও তাই মদন মিত্রকে চটাতে চাননি। দাবি মতো টাকা দিয়ে দেন।
তদন্তে নেমে সিবিআই জানতে পেরেছেন, সাধারণ মানুষকে দ্বিগুণ-তিনগুণ এমনকী পাঁচগুণ টাকা ফেরতের প্রতিশ্রুতি দিত এমপিএস। কিন্তু জমা পড়া টাকার একটা বড় অংশই হাপিশ হয়ে যেত। কোথায় সেই টাকা গিয়েছে, সেটা খুঁজে বের করাই এখন সিবিআইয়ের কাছে চ্যালেঞ্জ।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications