দুদিনে কলকাতার তাপমাত্রা হ্রাস ৩ ডিগ্রির বেশি, সপ্তাহ শেষে আরও নামবে পারদ! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

দুদিনে কলকাতার তাপমাত্রা হ্রাস ৩ ডিগ্রির বেশি, সপ্তাহ শেষে আরও নামবে পারদ! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

গত দুদিনে কলকাতার ন্যূনতম তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রির মতো হ্রাস পেয়েছে। তবে আপাতত তাপমাত্রা আর সেরকম কমার কোনও পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের তরফে। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে ফের তাপমাত্রা কমতে পারে। অর্থাৎ এই সপ্তাহে জমিয়ে শীতের আমেজ অনুভূত হবে রাজ্য জুড়েই।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৫ নভেম্বর অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪-৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই মঙ্গলবারের তুলনায় ন্যূনতম তাপমাত্রা কমেছে। এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৫ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে ফের তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। তুলনামূলকভাবে শীতের প্রভাব বেশি থাকবে রাজ্যের পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন বিকেলে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। ২ দিনে কলকাতার ন্যূনতম তাপমাত্রা কমেছে প্রায় ৩ ডিগ্রির মতো। সোমবার এই তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। দিন কয়েক আগে অবশ্য কলকাতার তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১১.৮ (১২)
বহরমপুর ১৪.২ (১৪.৪)
বাঁকুড়া ১৪.৫ (১৪.৬)
বর্ধমান ১৫.৬ (১৬)
কোচবিহার ১৩.১ (১২.৮)
দার্জিলিং ৮.২ (৭.৬)
কালিম্পং ১১.৫ (১১.৩)
দিঘা ১৭ (১৮.১)
কলকাতা ১৬.৯ ( ১৮.৬)
দমদম ১৭.৪ (১৯.৩)
কৃষ্ণনগর ১৬ (১৭)
মালদহ ১৭.৫ (১৭.৫)
মেদিনীপুর ১৬.৩ (১৭.১)
শিলিগুড়ি ১৫.১ ( ১৫.২)
শ্রীনিকেতন ১৪.১ (১২.৮)
সুন্দরবন ১৯.৫ (১৯.৫)

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৮.২)
বহরমপুর (২৮.৬)
বাঁকুড়া (২৯.৬)
বর্ধমান (২৯.৮)
কোচবিহার (৩১.১)
দার্জিলিং (১৬.২)
কালিম্পং (১৮.৫)
দিঘা (৩০.৩)
কলকাতা (২৯.১)
দমদম (২৮.৫)
কৃষ্ণনগর (২৮.৮)
মালদহ (২৭.৫)
মেদিনীপুর (৩০.৪)
শিলিগুড়ি (৩২)
শ্রীনিকেতন ( ২৭.৯)
সুন্দরবন (২৯)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+