কালো মেঘ আকাশে, নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গে, বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা!
আবহাওয়ার দ্রুত বদল হচ্ছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে আজ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দফায় দফায় বৃষ্টি হবে। বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হতে শুরু করেছে। তার মধ্যেই আবার বৃষ্টি নিম্নচাপের৷ ফলে নতুন করে আতঙ্ক তাড়া করছে বন্যা দুর্গত মানুষদের।
ওড়িশা, অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে নিম্নচাপ তৈরি হয়েছে। সেটি ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে। তার প্রভাবেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে। এই আশঙ্কার কথা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আজ বুধবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের একাধিক জেলা এখনও প্লাবিত।
হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল জলের নীচে রয়েছে। তার মধ্যেই আবার বৃষ্টির ভ্রুকূটি। বন্যা পরিস্থিতির কতটা অবনতি হবে? ডিভিসি কি আবার জল ছাড়বে? আতঙ্ক তাড়া করছে সাধারণ মানুষের মধ্যে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, এই নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে ঢুকবে। তার জেরে বিক্ষিপ্ত বৃষ্টি হবে বিভিন্ন জায়গায়। কলকাতাতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। বড় কোনও দুর্যোগকে ঘনিয়ে কি আসবে? সেই বার্তা এখনও নেই। দক্ষিণবঙ্গে আগামী দু'দিন বৃষ্টি চলবে। তবে বন্যা দুর্গত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর কোচবিহারে বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications