উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, বৃষ্টির সঙ্গে চলবে দমকা হাওয়া

রাতভর বৃষ্টিতে নাকাল কলকাতাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। বৃষ্টির সঙ্গে চলছে দমকা হাওয়া। আগামী ৪৮ ঘণ্টা এই ধরনেরই আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

রাতভর বৃষ্টিতে নাকাল কলকাতাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। বৃষ্টির সঙ্গে চলছে দমকা হাওয়া। আগামী ৪৮ ঘণ্টা এই ধরনেরই আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, বৃষ্টির সঙ্গে চলবে দমকা হাওয়া

উত্তর বঙ্গোপসাগরের ওপর ঘনীভূত নিম্নচাপের জেরে গভীর রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে চলছে ৩০ থেকে ৪০ কিংবা তার থেকেও বেশি জোরে দমকা হাওয়া। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিও হয়। নিম্নচাপ সমুদ্র পৃষ্ঠ থেকে ৫.৮ কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তর বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট নিম্নচাপের সঙ্গে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুও।

আগামী ৪৮ ঘণ্টার জন্য একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং দমকা হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে আবহ দফতর।
হিমালয়ের পাদদেশের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের বিভিন্ন জায়গা এবং মালদা, উত্তর-দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

এদিকে, দীর্ঘ পুজোর ছুটি কাটিয়ে সপ্তাহের প্রথম কাজের দিনে ভারী বৃষ্টিতে বিপাকে অনেকেই। সকালে বন্ধ হয়েছে স্কুল যাওয়া। সঙ্গে যুক্ত হয়েছে কলকাতা সহ বিভিন্ন জায়গার জল জমার যন্ত্রণা। বলা যেতে পারে বৃষ্টি ও দমকা হাওয়ায় বিপর্যস্ত শহর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+