Lok Sabha Election 2024: পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন এবারও সাত দফায়, বাংলার কোন আসনে কবে হবে ভোটগ্রহণ?
Lok Sabha Election 2024: পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের দাবিকে মান্যতা দিল না জাতীয় নির্বাচন কমিশন। লোকসভা ভোট এ রাজ্যে এক দফাতেই হোক, চেয়েছিল তৃণমূল।
যদিও বাকি রাজনৈতিক দলগুলি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে একাধিক দফায় ভোটগ্রহণের দাবি জানিয়েছিল। আজ জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করে দিল লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট।

২০১৯ সালের লোকসভা নির্বাচন বাংলায় সাত দফায় হয়েছিল। ২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল ৮ দফায়। আজ নির্বাচন কমিশন জানিয়ে দিল, বাংলায় ভোট হবে ৭ দফায়। বাংলার পাশাপাশি উত্তরপ্রদেশ ও বিহারে ভোট হবে সাত দফায়।
২০১৯ সালের লোকসভা নির্বাচন সারা দেশে সাত দফায় হয়েছিল। বাংলাতেও হয়েছিল সাত দফাতেই। উত্তর থেকে শুরু হয়েছিল। প্রথম দফায় ২টি, দ্বিতীয় দফায় তিনটি, তৃতীয় দফায় ৫টি, চতুর্থ দফায় ৮টি, পঞ্চম দফায় ৭টি, ষষ্ঠ দফায় ৮টি এবং সপ্তম দফায় ৯টি আসনে ভোটগ্রহণ হয়েছিল।
১১ এপ্রিল প্রথম দফার ভোট হয়েছিল কোচবিহার ও আলিপুরদুয়ারে। ১৮ এপ্রিল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয়েছিল জলপাইগুড়ি, দার্জিলিং ও রায়গঞ্জ আসনে। ২৩ এপ্রিল বালুরঘাট, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ আসনে হয়েছিল ভোটগ্রহণ।
চতুর্থ দফায় ভোটগ্রহণ হয়েছিল ২৯ এপ্রিল, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূমে। ৬ মে পঞ্চম দফায় ভোট হয়েছিল বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ লোকসভা আসনে।
ষষ্ঠ দফায় ১২ মে ভোট হয়েছিল তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুরে। সপ্তম দফার ভোট হয়েছিল ১৯ মে, দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তর আসনে।
এবার লোকসভা নির্বাচনের প্রথম দফা ১৯ এপ্রিল, দ্বিতীয় দফা ২৬ এপ্রিল, তৃতীয় দফার ভোট ৭ মে, চতুর্থ দফার ভোটগ্রহণ ১৩ মে, পঞ্চম দফার ভোট ২০ মে, ষষ্ঠ দফা ২৫ মে ও সপ্তম দফার ভোট হবে ১ জুন।
বাংলায় প্রথম দফার ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। দ্বিতীয় দফায় রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিংয়ে। তৃতীয় দফায় ভোট হবে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদে। চতুর্থ দফায় বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূমে। পঞ্চম দফায় ভোট হবে বনগাঁ, ব্যারাকপুর, উলুবেড়িয়া, হাও়ড়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ। ষষ্ঠ দফায় ভোট হবে তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুরে। মথুরাপুর, দমদম, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, বসিরহাট, বারাসত, ডায়মন্ডহারবার, যাদবপুর ও জয়নগরে ভোট হবে সপ্তম দফায়।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications