এবার পাচন নেওয়ার জন্য প্রস্তুত থাকুন! অনুব্রতকে পাল্টা বিজেপির
ভোটের দিন ঘোষণার দিনই ফের পাচনের দাওয়াইয়ের কথা বললেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তবে এবার বললেন পাচন চলছে। সামনের দিনগুলিতে তা চলতে থাকবে।
ভোটের দিন ঘোষণার দিনই ফের পাচনের দাওয়াইয়ের কথা বললেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তবে এবার বললেন পাচন চলছে। সামনের দিনগুলিতে তা চলতে থাকবে। তিনি বলেন বীরভূমে ভোটের প্রচার শুরু হয়ে গিয়েছে। প্রশ্নের উত্তরে অনুব্রত জানান, প্রার্থী ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

লোকসভার লক্ষে গত বছরের নভেম্বর থেকেই নির্বাচনী জমির জন্য পাচন দেওয়ার কথা বলেছিলেন অনুব্রত মণ্ডল। আরও বলেছিলেন তৃণমূলের ব্রিগেড অর্থাৎ ১৯ জানুয়ারির পর পুরোদমে তা শুরু করা হবে। এদিন ভোটের দিন ঘোষণার পর অনুব্রত মণ্ডল বলেন পাচন দেওয়ার কাজ চলছে। এদিন তিনি দেওয়াল লিখনেও অংশ নেন।
আগে অনুব্রত মণ্ডল বলেছিলেন, ১৯ জানুয়ারি পর উর্বর জমিতে পাচন দেওয়ার কাজ শুরু হবে। ব্যাপক পাচনের বারিতে ঠিক করে দেওয়া হবে জমি। কিন্তু নলহাটির সভায় পাচন-হেঁয়ালি প্রকাশ করেন অনুব্রত। তাঁর অভিযোগ, গ্রামে গিয়ে আরএসএস বলছে বিজেপিকে ভোট দিন। দলের কর্মীদের তিনি বলেন, হাতে পাচন রাখুন। উর্বর জমিতে যেভাবে পাচনের জন্য বারি দেওয়া হয়, সেই ভাবে বারি দিন, তিনি পাশে থাকবেন বলে জানিয়েছেন অনুব্রত মণ্ডল।
পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বীরভূম জেলা বিজেপিও। জেলা বিজেপির তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। এবার পাচন নেওয়ার জন্য প্রস্তুত থাকুন।












Click it and Unblock the Notifications