সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ! অনেকটাই বাড়ছে এই সমস্ত মদের দাম, কারণ কী? জানুন বিস্তারিত
নতুন বছর শুরুর আগেই সুরাপ্রেমীদের জন্য থাকছে দুঃসংবাদ। পশ্চিমবঙ্গে বাড়তে চলেছে সমস্ত ধরনের মদের দাম। সূত্রের খবর অনুসারে, শুধুমাত্র বিয়ার বাদ দিয়ে দেশি ও বিদেশি-সহ সব ধরনের মদের দামই বাড়ানো হবে। জানা গিয়েছে, এই বছর ডিসেম্বরের ১ তারিখ থেকে নতুন অতিরিক্ত আবগারি শুল্ক কার্যকর হতে চলেছে। যে কারণে প্রায় সব ধরনের মদের উপর শুল্কের হার বাড়ানো হবে। তাই রাজ্যের সমস্ত মদ উৎপাদক, ডিস্ট্রিবিউটর ও হোলসেল বিক্রেতাদের নির্দেশ দেওয়া হয়েছে যে, ৩০ নভেম্বর ২০২৫-এর মধ্যে সমস্ত স্টক পুরনো দামে বিক্রি করে ফেলার জন্য বলা হচ্ছে। কারণ তারপর থেকে আর পুরনো দামে মদ বিক্রি করা যাবে না। পশ্চিমবঙ্গে খুব তাড়াতাড়ি মদের দামের পরিবর্তন আসতে চলেছে।

মদ ক্রেতারা আবার বলছেন, মদের দাম বাড়ার এই খবর আগে থেকেই মদ ব্যবসায়ীদের কাছে পৌঁছে যাওয়ায় কারণে অনেক ব্যবসায়ী এখন থেকেই ইচ্ছে করে পুরনো দামের চেয়ে বেশি দাম নিতে পারেন। সঙ্গে ক্রেতাদের বক্তব্য, ইচ্ছে করে ব্যবসায়ীরা মদের পুরোনো স্টক রেখে ১ ডিসেম্বরের পর নতুন দাম লেখা লেবেল সেঁটেও বিক্রি করতে পারেন। এইরকম সিদ্ধান্তের ফলে ডিসেম্বরের শুরুতেই রাজ্যে মদের বাজারে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা।
প্রশাসনিক কর্তাদের আশা এই যে, নতুন এই শুল্ক কার্যকর হলে রাজস্ব আদায়ের পরিমাণও বাড়বে। অবশ্য এই দাম বৃদ্ধি জেরে সুরাপ্রেমীদের মধ্যে এর চাহিদা কমে যাবে কি না, তা এখনও স্পষ্ট নয়। বিশেষজ্ঞরা মনে করছেন আগামী কয়েক মাসের মধ্যেই সবটা স্পষ্ট হবে। ব্যবসায়ীদের আগে থেকে এই প্রস্তুতির ফলে বড় ধরনের সমস্যা হবে না। এই বিজ্ঞপ্তি জারির হওয়ার পর থেকে কোন মদের দাম কত বাড়ছে তা গুনতে শুরু করেছেন মদ ব্যবসায়ীরা।
২০২৬ সালের বিধানসভা নির্বাচন হওয়ার কারণে রাজ্য সরকারের তরফ থেকে অনেক নতুন ধরণের ঘোষণা হতে পারে বলে আশা করা হচ্ছে। তাই মদের দাম বৃদ্ধির কারণে রাজস্ব বৃদ্ধি হলে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে সেই টাকা ব্যয় করতে পারবে রাজ্য সরকার।
-
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ












Click it and Unblock the Notifications