শুভেন্দুর পর এবার তৃণমূলের কর্মসূচিতে দেখা মিলল না রাজীবেরও! হাওড়া জুড়ে ঘাসফুল ক্যাম্পে কোন পরিস্থিতি

শুভেন্দুর পর এবার তৃণমূলের কর্মসূচিতে দেখা মিলল না রাজীবেরও! হাওড়া জুড়ে ঘাসফুল ক্যাম্পে কোন পরিস্থিতি

'জল , জঙ্গল নয় পদ্মফুল' এই তিনটির কোনওটিকে রাজীব বন্দ্যোপাধ্যয় বেছে নেবেন বলে ইতিমধ্যেইই কটাক্ষ করেছেন উদয়ন গুহ। এদিকে, বাংলার জুড়ে জল্পনার ঝড় তুলে শুভেন্দুর মতোই রাজীব বন্দ্যোপাধ্য়ায় একের পর এক হিসাবি পদক্ষেপ নিচ্ছেন বলে মমে করা হচ্ছে। জেভিয়ার্সের প্রাক্তনী রাজীব এই মুহূর্তে আরও এক জল্পনায় উস্কানি দিয়েছেন কোনও পদক্ষেপ না নিয়েও!

 হাওড়ার সভা ও রাজীববিতর্ক

হাওড়ার সভা ও রাজীববিতর্ক

হাওড়ায় দলের কো অর্ডিনেটর রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে জেলা জুড়ে অরাজনৈতিক পোস্টারে যখন ছয়লাপ তখন জেলার তৃণমূলের কর্মসূচিতে দেখা মিললনা তাঁর। বনমন্ত্রী রাজীবকে তৃণমূলের কর্মসূচিতে দেখা পেতেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এর আগে বাংলার সদ্য রাজনীতিতে এমন স্টান্স নিয়েছেন 'ম্যান অব দ্যা মোমেন্ট ' শুভেন্দু অধিকারী। ফলে জল্পনা রয়েই যাচ্ছে।

উপস্থিত না থেকেও 'অনুপস্থিত' নন!

উপস্থিত না থেকেও 'অনুপস্থিত' নন!

কথায় বলে, অনেক সময় কোনও উদ্যোগ না নেওয়াটাও একটা উদ্যোগের সামিল! তাতে নিজের অবস্থান বোঝানা যায়। এদিন বঙ্গজননী কর্মসূচিতে রাজীবের না থাকাকে সেভাবেই দেখছেন অনেকে। ফলে, দলের কর্মর্সূচিতে উপস্থিত না থেকেও তিনি খবরে 'অনুপস্থিত ' নন। তৃণমূলের রাজীবের থেকেও তিনি বেশি আলোচনায় উঠে এসেছেন 'ব্যক্তি' রাজীব হিসাবে, তাঁর গতিপ্রকৃতি নিয়ে জল্পনার জেরে।

 তৃণমূল ও রাজীব ইস্যু হাওড়ায়

তৃণমূল ও রাজীব ইস্যু হাওড়ায়

তৃণমূলের তরফে হাওড়ার সভাপতি লক্ষ্মীরতন শুক্লা একফোঁটা মুখ খুলতে চাননি। শুধু জানান, সবারই কিছু কাজ থাকে। এদিকে, সূত্রের দাবি রাজীবের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আর কয়েকদিনের মাঝেই সেই বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে খবর।

 হাওড়া জুড়ে তৃণমূলের পরিস্থিতি

হাওড়া জুড়ে তৃণমূলের পরিস্থিতি

একদিকে, রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যখন সদস্য তৃণমূল বিব্রত হাওড়ায়, অন্যদিকে বালিতে, বৈশালী ডালমিয়াকে ঘিরেও স্বস্তিতে নেই তৃণমূল। বহিরাগত তত্ত্বে তাঁকে ক্রমশ দলেরই একাংশের বিরোধিতার মুখে পড়তে হচ্ছে। সেই বিষয় নিয়ে দলের তরফে কয়েকদিন আগে রাজীব বন্দ্যোপাধ্যায় নিজে মুখ খুলে বলেন, 'কোথায় কাকে প্রার্থী করা হবে দল ছিক করবে'। তবে রাজীবের এই বক্তব্যের কয়েক সপ্তাহের মধ্যেই তৃণমূলের কর্মসূচি থেকে দূরত্ব নিয়ে প্রশ্ন উঠছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+