রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা হ্রাস ! কলকাতা, উত্তর ২৪ পরগনার পর চিন্তার কেন্দ্রে সংলগ্ন জেলাগুলি
বুধবার ৩৫২৮, বৃহস্পতিবার ৩৫০৭, শুক্রবার ৩৪৮৯, শনিবার ৩৪৫৯, রবিবার ৩৩৬৭ । রাজ্যে (west bengal) করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা প্রতিদিনই কমছে। এদিন স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে, মৃত্যু হয়েছে ৫৪ জনের। এদিন সুস্থ হয়েছেন ৩,
বুধবার ৩৫২৮, বৃহস্পতিবার ৩৫০৭, শুক্রবার ৩৪৮৯, শনিবার ৩৪৫৯, রবিবার ৩৩৬৭ । রাজ্যে (west bengal) করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা প্রতিদিনই কমছে। এদিন স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে, মৃত্যু হয়েছে ৫৪ জনের। এদিন সুস্থ হয়েছেন ৩,৪৪৫ জন। এদিন শনিবারের থেকে রাজ্যে সুস্থতার হার সামান্য বেড়েছে। শনিবার যেখানে সুস্থতার হার ছিল ৯৩.১২ %, সেখানে রবিবার সুস্থতার হার ৯৩. ১৮%।

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪, ৮০, ৮১৩
রবিবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,৩৬৭ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪, ৮০, ৮১৩ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৪, ৪০৫ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৪, ৪৮, ০৩২ জন। গত ২৪ ঘন্টায় ৩, ৪৪৫ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে কলকাতায় (৯৪১), এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনায় (৯২৮)। এরপরেই রয়েছে হুগলি ( ২৫৫)।

সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা
এদিনও সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে কলকাতায়। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এদিন কলকাতায় ৮২৬ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৯, কোচবিহারে ৩৮, দার্জিলিং ১১১, কালিম্পং ৩ , জলপাইগুড়ি ৮৯, উত্তর দিনাজপুরে ৫৭, দক্ষিণ দিনাজপুরে ১৪, মালদহে ৪৩, মুর্শিদাবাদে ৩৫, নদিয়া ২১৭, বীরভূম ৩৮, পুরুলিয়া ১৬, বাঁকুড়ায় ৪১, ঝাড়গ্রাম ১৬, পশ্চিম মেদিনীপুরে ৫৯, পূর্ব মেদিনীপুরে ১১৫, পূর্ব বর্ধমানে ৬৬, পশ্চিম বর্ধমানে ১২২, হাওড়া ২১৫, হুগলিতে ১৯০, উত্তর ২৪ পরগনায় ৮১৪, দক্ষিণ ২৪ পরগনায় ২৩৩ জন আক্রান্ত হয়েছেন।

খানিকটা বেড়েছে সুস্থতার হার
শনিবারের তুলনায় রবিবার খানিকটা বেড়েছে সুস্থতার হার। শনিবার সুস্থতার হার ছিল ৯৩.১২ %। রবিবার সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৩.১৮ %। এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার ৯৩. ৭১ % । সারা দেশে মৃত্যুর হার রয়েছে ১.৪৬%-এ।

মৃত্যু হয়েছে ৫৪ জনের
গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫৪ জনের। শনিবার মৃত্যু হয়েছিল ৫২ জনের। মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ৮,৩৭৬-তে।

কলকাতায় মৃত্যু ২৫৯৬ জনের
এদিন যে ৫৪ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে, তাঁদের মধ্যে ১৩ জন কলকাতার। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ২৫৯৬ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ১৯৭৩ জনের। এদিন সেখানে ১৩ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে হাওড়া, সেখানে ৮৭৪ জনের মৃত্যু হয়েছে। তারপর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে ৫৬৭ জনের মৃত্যু হয়েছে। এদিন হাওড়ায় ৫ ও দক্ষিণ ২৪ পরগনায় ৭ জনের মৃত্যু হয়েছে। এদিন নদিয়ায় ৪ জনের মৃত্যু হয়েছে।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications