পদ্মশ্রী চান না গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, ফেরালেন কেন্দ্র সরকারের দেওয়া সম্মান
৯০-এর উপরে তাঁর বয়স। এখন আর তাঁর দিল্লিতে গিয়ে পদ্মশ্রী নেওয়ার মতো ক্ষমতা নেই। তার থেকেও বড় কথা তাঁর আর মন নেই এই সম্মান প্রাপ্তিতে। এতদিন যখন তাঁকে ওই সম্মানের উপযুক্ত মনে করা হয়নি, চাই না তাঁর সম্মান।
৯০-এর উপরে তাঁর বয়স। এখন আর তাঁর দিল্লিতে গিয়ে পদ্মশ্রী নেওয়ার মতো ক্ষমতা নেই। তার থেকেও বড় কথা তাঁর আর মন নেই এই সম্মান প্রাপ্তিতে। এতদিন যখন তাঁকে ওই সম্মানের উপযুক্ত মনে করা হয়নি, তাই চাই না তাঁর সম্মান। হতাশা আর আক্ষেপ ঝরে পড়ল তাঁর গলায়। কেন্দ্র সরকারের দেওয়া পদ্মশ্রী প্রত্যাখ্যান করলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়।

দিল্লি থেকে কেন্দ্রীয় সরকারের সচিবালয় থেকে ফোন এসেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কাছে। সেই ফোনেই তাঁকে জানানো হয়েছিল, তাঁকে পদ্মশ্রী সম্মানের ভূষিত করা হবে। তা শুনেই অবাক গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তা শুনে পত্রপাঠ সন্ধ্যা মুখোপাধ্যায় জানিয়ে দেন, তিনি চান না পদ্ম সম্মান।
সন্ধ্যা মুখোপাধ্যায় এরপর জানান, এভাবে কেউ পদ্ম সম্মান দেয়। এরা জানে না আমি কে, এরা জানে না আমার গান। আমার গান যদি ওরা না জানে তাহলে সেই সম্মানের কি মর্যাদা রয়েছে। তিনি বলেই দেন এটা আমরা আক্ষেপ নয়। আমি পদ্মশ্রীর থেকে ঢের বড় সম্মান পেয়েছি। তা নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই।
প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী স্বর্ণকণ্ঠী সন্ধ্যা মুখোপাধ্যায় বলেন, আমি বড়ে গুলাম আলি খাঁ-র ছাত্রী। তাঁর সঙ্গে একই মঞ্চে গান গাওয়ার সম্মান পেয়েছি। আর কী চাই। এর থেকে বড় সম্মান ওরা আমাকে দিতে পারবে না। আর আমি গান গেয়ে বহু মানুষের ভালোবাসা পেয়েছি। আমার শ্রোতারা আমাকে যে সম্মান দিয়েছে, তার থেকে বেশি কিছু পেতে চাই না।
পদ্মশ্রী ফিরিয়ে তার কোনও হতাশা নেই বলে ব্যক্ত করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তিনি বলেন, আমাকে এই নব্বই বছরে এসে পদ্মশ্রী নিতে হবে? আর ফোন করে বললেই চলে যাব আমি। শিল্পীদের কোনও সম্মান নেই! শিল্পীদের যেখানে সম্মান নেই, শিল্পসত্ত্বার যেখানে সম্মান নেই, সেখানে আর পদ্ম সম্মান দিয়ে কী হবে!
এদিন হিন্দিতে কেন্দ্রীয় সরকারের সচিবালয় থেকে যাওয়া ফোনের প্রত্যুত্তরে বাংলার 'দ্য লিজেন্ড' সন্ধ্যা মুখোপাধ্যায় হিন্দিতেই জানিয়ে দেন, আমার পদ্মশ্রীর কোনও দরকার নেই। শ্রোতারাই আমার সব। শাস্ত্রী সঙ্গীত থেকে আধুনিক বাংলা গানের সুর লহরীতে তিনি বাংলা তথা ভারতকে মাতোয়ারা করে দিয়েছিলেন। চল্লিশের দশক থেকে ৫০ বছরেরও বেশি সময় তিনি আবিষ্ট করে রেখেছিলেন বাংলা সিনেমাকে। তিনি বাংলার গুণমুগ্ধ শ্রোতার মরমে রয়েছে, মরমেই থেকে যাবেন, পদ্মশ্রী পরিচয় দিয়ে তাঁকে চেনানোর প্রয়োজন পড়বে না।
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications