Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সিএএ ও এনআরসি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ছবি! অপর্না সেনের বিরুদ্ধে আইনি নোটিশ

সিএএ ও এনআরসি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ছবি! অপর্না সেনের বিরুদ্ধে আইনি নোটিশ

সিএএ ও এনআরসি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ছবি ভাইরালর করার অভিযোগে অভিনেত্রী অপর্না সেনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হল। রাজারহাটের জয় চক্রবর্তীর পক্ষ থকে আইনজীবী পৃথ্বীজয় দাস তাঁকে আইনি নোটিশ পাঠিয়েছেন। ১৫ দিনের মধ্যে এই চিঠির জবাব না পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সিএএ ও এনআরসি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ছবি! অপর্না সেনের বিরুদ্ধে আইনি নোটিশ

২০২০সালের ১২ জানুয়ারি জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী তথা চিত্র পরিচালঅপর্না সেন একটি টুইট করে নিজের অ্যাকউন্ট থেকে। তিনটি ছবি পোস্ট করে তিনি সিএএ ও এনআরসি-র বিরুদ্ধে তাঁর প্রতিবাদ জানান। দুটি ছবিতে সিএএ ও এনআরসি-র বিরুদ্ধে প্রতিবাদী পুলিশকর্মীদের দেখা যায়। অন্যটিতে দেখা যায় এক বালকের রক্তাক্ত ছবি। ছবিগুলি পোস্ট করে অপর্না সেন লেখেন- কিছু বলব না।

অপর্না সেন কিছু না বললেও ওই পোস্ট ঘিরে শুরু হয়ে যায় বিতর্ক। তাঁর এই পোস্ট নিয়ে পাল্টা নিশানা করেন অনেকেই। বিধাননগর থানায় আগেই অভিযোগ জানানোর হয়েছিল তাঁর বিরুদ্ধে। আগেও তাঁর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। ফের তাঁর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন জনৈক ব্যক্তি। দু-বছরেরও বেশি সময় ধরে অব্যাহত রয়েছে এই বিতর্ক।

অভিযোগ, অপর্না সেনের পোস্ট করা ওই ছবি ভুয়ো। ফোটোশপে কারসাজি করে ওই ছবি পোস্ট করা হয়েছে। যে পুলিশখর্মীদের তিনি সিএএ, এনআরসি বিরোধী পোস্টারে দেখিয়েছেন, তাঁরা এইরকম কোনও প্রতিবাদে অংশ নেননি। সেই কারণেই সোশ্যাল মিডিয়া অ্যাক্টে অপর্না সেনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হল আবারও।

আইনি নোটিশে জানানো হয়েছে আইনজীবীদের বিরুদ্ধে প্রতিবাদে বসেছিলেন পুলিশকর্মীরা। সিএএ ও এনআরসি নিয়ে তাঁরা কোনও ওইরকম প্রতিবাদে অংশ নেননি। রাজারহাটের বাসিন্দা জয় চক্রবর্তী সেই মর্মেই তাঁর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন আবারও। ১৫ দিনের মধ্যে জবাব না দিলেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এরই মাঝে বিএসএফের বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগ অপর্না সেনকে আইনি নোটিশ পাঠান বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। তিনি দাবি করেন, অপর্না সেন বিএসএফ আধিকারিকদের খুনি ও ধর্ষক তকমা দিয়ে ভুল করেছেন। তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। বিজেপি নেতা কেন আইনি নোটিশ পাঠিয়েছেন তাঁর ব্যাখ্যা দেন।

তিনি বলেন, অপর্না সেন একজন খ্যাতনামা অভিনেত্রী ও পরিচালক। তিনি বিএসএফের বিরুদ্ধে যে মন্তব্য করেছেন তা নিন্দনীয়। কেন উনি ওইরকম কথা বললেন, তা উনিই বলতে পারবেন। এ বিষয়ে ওনার মন্তব্য করার কোনও জায়গাই ছিল না। উল্লেখ্য, প্রেস ক্লাবে উনি ওই মন্তব্য করেছিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+