আসানসোল এবং বালিগঞ্জে উপনির্বাচন! তৃণমূলের পরে প্রার্থী তালিকা ঘোষণা বামেদের

এপ্রিলের ১২ তারিখ রাজ্যের একটি লোকসভা (Loksabha) এবং বিধানসভা (Assembly) আসনে উপনির্বাচন (Byelection)। সেই আসানসোল (Asansol) লোকসভা এবং বালিগঞ্জ (Ballygunge) বিধানসভা আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে রাজ্য বামফ

এপ্রিলের ১২ তারিখ রাজ্যের একটি লোকসভা (Loksabha) এবং বিধানসভা (Assembly) আসনে উপনির্বাচন (Byelection)। সেই আসানসোল (Asansol) লোকসভা এবং বালিগঞ্জ (Ballygunge) বিধানসভা আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে রাজ্য বামফ্রন্ট (Left Front)। এদিন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এদিন একটি প্রেস বিবৃতি জারি করেছেন। সেখানে বলা হয়েছে আসানসোল ও বালিগঞ্জে সিপিআইএম প্রার্থী হচ্ছেন যথাক্রমে পার্থ মুখোপাধ্যায় (Partha Mukherjee) এবং সায়রা শাহ হালিম (Saira Shah Halim)।

 পার্থ মুখোপাধ্যায়ের পরিচিতি

পার্থ মুখোপাধ্যায়ের পরিচিতি

পার্থ মুখোপাধ্যায় ছাত্র রাজনীতি অর্থাৎ এসএফআই থেকে উঠে এসেছেন। বর্তমানে তিনি জোনাল সেক্রেটারি। রয়েছেন পশ্চিম বর্ধমান জেলা কমিটিতে। নিজের প্রার্থী হওয়ার খবর জানার পরে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে পার্থ মুখোপাধ্যায় জানিয়েছেন, তিনি কলকাতায় দলীয় বৈঠকে রয়েছেন। তিনি বলেছেন, সম্প্রতি হয়ে যাওয়া আসানসোল পুরসভার নির্বাচনে অনেক জায়গাতেই বামেরা দ্বিতীয় স্থানে রয়েছে। তিনি বলেছেন লড়াই তৃণমূল ও বিজেপি উভয়ের বিরুদ্ধে। বিজেপির বিরুদ্ধে ব্যাঙ্ক থেকে কয়লাখনি এবং বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দেওয়ার অভিযোগ তিনি করেছেন। তিনি আরও বলেছেন লড়াইটা হবে নীতি নিয়ে।

সায়রা শাহ হালিমের পরিচিতি

সায়রা শাহ হালিমের পরিচিতি

সায়রা শাহ হালিমের পরিচিতি সমাজকর্মী হিসেবে। মানবাধিকার কর্মী হিসেবেই পরিচিতি রয়েছে। সিপিআইএম-এর তরফে জাতীয় পর্যায়ে যাঁরা প্রতিনিধিত্ব করেন টেলিভিশন বিতর্কে তাঁদের মধ্যে সায়রা শাহ হালিম অন্যতম। এছাড়াও তাঁর দুই পারিবারিক পরিচিতি রয়েছে। তিনি সিপিআইএম নেতা তথা চিকিৎসক ফুয়াদ হালিমের স্ত্রী। তিনি অভিনেতা নাসিরুদ্দিন শাহের ভাইজি।

১২ এপ্রিল দুই আসনে ভোট

১২ এপ্রিল দুই আসনে ভোট

বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দেওয়ার পরে গত ১৮ সেপ্টেম্বর আসানসোল আসন থেকে সাংসদ পদে ইস্তফা দেন। অন্যদিকে গত ৪ নভেম্বর এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় তৎকালীন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। তিনি ছিলেন বালিগঞ্জ কেন্দ্রের বিধায়ক। এই দুই কেন্দ্রই প্রতিনিধিহীন হয়ে পড়ে। রাজ্য সরকারের তরফে দুই কেন্দ্রে প্রস্তুতির কথা জানানোর পরেই উপনির্বাচনের দিন ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে রাজ্যের তরফে ১২ এপ্রিল নির্বাচনের দিন পিছনোর অনুরোধ করা হলেও তা রাখেনি নির্বাচন কমিশন।

তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করলেও বিজেপি ও কংগ্রেস এখনও তা করেনি

তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করলেও বিজেপি ও কংগ্রেস এখনও তা করেনি

এই দুই আসনের জন্য প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। আসানসোলের জন্য প্রার্থী করা হয় অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে। আর বালিগঞ্জের জন্য প্রার্থী করা হয় বাবুল সুপ্রিয়কে। গত রবিবার সকালে টুইটারে দুই প্রার্থীর নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে টুইট করেন শত্রুঘ্ন সিনহা। এই দুই আসনের জন্য এখনও প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি বিজেপি এবং কংগ্রেস। তবে বিজেপির তরফে আসানসোল আসনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+