মায়ানমারের ঘূর্ণাবর্তে গাঙ্গেয় বাংলায় প্রবল নিম্নচাপ! দুদিনের জন্য কড়া সতর্কতা জারি আবহাওয়া দফতরের

মায়ানমারের ঘূর্ণাবর্তে গাঙ্গেয় বাংলায় নিম্নচাপ! দুদিনের জন্য কড়া সতর্কতা জারি আবহাওয়া দফতরের

আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত (cyclonic circulation) অবস্থান করছে। যা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। এর প্রভাবে উত্তর-পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ (low pressure) তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে ২৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেল নাগাদ। তারপরের ৪৮ ঘন্টা এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ওড়িশার দিকে যেতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। এর প্রভাব পড়তে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

বুধবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৪ সেপ্টেম্বর শুক্রবার সকালের মধ্যে আপাতত কোনও জেলার কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে কোথাও কোথাও বর্ষার বৃষ্টি হতে পারে। একইসঙ্গে জানানো হয়েছে, আপাতত দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে পুরুলিয়া, ঝা়ড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৪ সেপ্টেম্বর শুক্রবার সকালের মধ্যে আপাতত কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

বুধবার বিকেলে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকায় আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

২৬ ও ২৭ সেপ্টেম্বর ভারী বৃষ্টির সতর্কতা

২৬ ও ২৭ সেপ্টেম্বর ভারী বৃষ্টির সতর্কতা

আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, সম্ভাব্য নিম্নচাপ তৈরির জেরে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, কলকাতা এবং হাওড়া জেলায়।

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তায় বলা হয়েছে, ২৪ সেপ্টেম্বর নাগাদ উত্তর-পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যার জেরে ২৫ সেপ্টেম্বর নাগাদ ঘন্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই কারণে মৎস্যজীবীদের ২৫ সেপ্টেম্বর থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আর যাঁরা ইতিমধ্যেই গভীর সমুদ্রে গিয়েছে, তাঁদেরকে ২৪ সেপ্টেম্বর রাতের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।

অতি বর্ষণের সম্ভাব্য প্রভাব

অতি বর্ষণের সম্ভাব্য প্রভাব

আবহাওয়া দফতরের তরফে, সতর্ক করে বলা হয়েছে, অতিবৃষ্টির জেরে নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পেতে পারে। পুরসভাগুলির নিচু এলাকায় জয় জমতে পারে। জমিতে থাকা ফসলের ক্ষতি হতে পারে। কাঁচা রাস্তার ক্ষতি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রা এবং হাওড়ায় প্লবান চলার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বজ্রপাতের সময় ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। এই সময়ে পুরনো বাড়িতে বসবাস বিপজ্জনক বলেও সতর্ক করা হয়েছে।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৯ (৩০.২)
বালুরঘাট ৩২.২ (৩১.৮)
বাঁকুড়া ২৮.৩ (২৮.১)
ব্যারাকপুর (২৯)
বহরমপুর (৩৬)
বর্ধমান ৩২.৮ (৩৩.৮)
ক্যানিং ২৭ (২৯)
কোচবিহার ৩৩.৯ (৩৫.৩)
দার্জিলিং ২০.৫ (২১.৫)
দিঘা ২৯.১ (২৯.৬)
কলকাতা ২৮.৬ (২৯.২)
মালদহ ৩২.৪ (৩২.১)
পানাগড় (২৯.৩)
পুরুলিয়া ২৭.৭ (৩১.৩)
শিলিগুড়ি (৩৩.৬)
শ্রীনিকেতন ৩০.৫ (৩০.৬)

মৌসুমী অক্ষরেখার অবস্থান

মৌসুমী অক্ষরেখার অবস্থান

মৌসুমী অক্ষরেখা এদিনও তার স্বাভাবিক অবস্থানের দক্ষিণে রয়েছে। আগামী দিন পাঁচেক তা এই জায়গাতেই অবস্থান করবে বলে মনে করছে আবহাওয়া দফতর। মৌসুমী অক্ষরেখা জয়সলমীর, যোধপুর, গুনা, দামো, অম্বিকাপুর হয়ে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের ওপরে থাকা নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে বালাসোর হয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+