Lakshmir Bhandar: ডিসেম্বরেরই বাংলার আরও মহিলা পাবেন ১০০০ টাকা! অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে টাকা
Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারে জুড়ছে আরও পাঁচ লাখ মহিলার নাম! বছর শেষে বড়সড় সুখবর মমতা বন্দ্যোপাধ্যায়ের (West Bengal CM)। নতুন উপভোক্তাদের নাম খুব শীঘ্রই যুক্ত হবে। আর তা হলে ডিসেম্বর থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তফসিলি জাতি-উপজাতিভুক্তরা ১২০০ টাকা এবং বাকিরা ১০০০ টাকা করে পাবেন।
অন্যদিকে আবাস যোজনার প্রথম কিস্তির টাকাও পাবেন গ্রাহকরা। সবকিছু ঠিক থাকলে ১৫ ডিসেম্বর থেকেই এই টাকা পাওয়া যাবে বলে বাংলা এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। অন্যদিকে বিধবা ভাতা, বিশেষভাবে সক্ষমদের মানবিক ভাতা প্রকল্পেও একাধিক আবেদন জমা পড়েছে।

খুব শীঘ্রই নতুন আবেদনকারীদের উপভোক্তা তালিকায় নিয়ে আসা হবে বলেও জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা হলে কার্যত যুগান্তকারী পদক্ষেপ হবে বলেও মনে করা হচ্ছে।
সম্প্রতি নবান্নে মুখ্যমন্ত্রী জানান, দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারে একাধিক আবেদন এসেছে। আর সেই সমস্ত আবেদন খতিয়ে দেখা হয়। এবং এই প্রকল্পের উপভোক্তা তালিকায় যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন খোদ প্রশাসনিক প্রধান। আর সেই সংখ্যাটা নেহাত কম নয়!
নবান্নের তথ্য অনুসারে সবমিলিয়ে সংখ্যাটা ৫ লাখ ৭ হাজার। সবাই আগামী ডিসেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সসাহায্য ডিসেম্বর থেকে পাবেন বলেই জানা যাচ্ছে। তবে প্রায় ৫ লাখ মহিলাকে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার ক্ষেত্রে বিপু আর্থিক চাপ বাড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর।
নবান্ন সূত্রে খবর, এজন্য সরকারের বাড়তি খরচ হবে ৫৪ হাজার কোটি টাকার বেশি। নতুন করে আরও মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যোগ করার ফলে বর্তমানে উপভোক্তা তালিকা বেড়ে হল ২ কোটি ২১ লক্ষ। ৬২৫ কোটি ২০ লক্ষ টাকা এই খাতে খরচ হবে সরকারের। বলে রাখা প্রয়োজন, লক্ষ্মীর ভাণ্ডারের নির্দিষ্ট বয়সসীমা পেরলেই সংশ্লিষ্ট উপভোক্তাদের বার্ধক্য ভাতা প্রকল্পে যুক্ত করা হবে। তার জন্য আলাদা কোনও আবেদন করতে হয় না।
বলে রাখা প্রয়োজন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প এই লক্ষ্মীর ভান্ডার। আআগে এই প্রকল্পে ৫০০ টাকা এবং ১০০০ টাকা করে দেওয়া হতো। কিন্ত্য সম্প্রতি বিধানসভা ভোটের আগে আর্থিক লাভের পরিমান বাড়ানো হল। এখন থেকে ১০০০ এবং ১২০০ টাকা করে পান মহিলারা।
-
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা











Click it and Unblock the Notifications