Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আজই আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ লক্ষ্মণ শেঠের! লড়তে পারেন তমলুক থেকে

এদিন আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেবেন লক্ষ্মণ শেঠ। নির্বাচনের আগে এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি প্রার্থীও হতে পারেন তমলুক কেন্দ্র থেকে।

সিপিএম হয়ে বিজেপিতে যাওয়া একসময়ের দোর্দণ্ডপ্রতাপ বাম নেতা লক্ষ্মণ শেঠের কথা উঠত-বসত মেদিনীপুর। জেলার একচ্ছত্র সম্রাট বলা হতো তাঁকে। তবে বাম সরকারের পতনের সঙ্গে সমান্তরালভাবে লক্ষ্মণ শেঠের পতনও শুরু হয়েছিল। সেটা ঠেকানো যায়নি। বাম যেমন অস্তাচলে চলে গিয়েছে, সেভাবেই লক্ষ্মণও অনেকদিন হল অন্তরালে।

আজই আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ লক্ষ্মণ শেঠের

মাঝে চেষ্টা করেছিলেন বিজেপিতে গিয়ে কাজ করার। তবে ব্যর্থ হন। তৃণমূলেও ঢুকতে চেয়েছিলেন, তবে হলদিয়ায় অধিকারী পরিবার যতদিন রয়েছে ততদিন শেঠের সেখানে ঠাঁই পাওয়া মুশকিল। তাই শাসক দলে জায়গা হয়নি।

এবার তাই কংগ্রেসের দিকে পা বাড়ান লক্ষ্মণ শেঠ। শোনা গিয়েছে কংগ্রেস তাঁকে মেনে নিয়েছে। এদিন আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেবেন লক্ষ্মণ শেঠ। নির্বাচনের আগে এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি প্রার্থীও হতে পারেন তমলুক কেন্দ্র থেকে।

কংগ্রেস এখনও তমলুক কেন্দ্রে প্রার্থী দেয়নি। ফলে লক্ষ্মণ শেঠ যে এই কেন্দ্র থেকে লড়বেন বলেই সোমেন মিত্ররা আসনটি ফাঁকা রেখেছেন, তা এখন প্রায় স্পষ্ট হয়ে গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+