লকডাউনে বাস চালক ও খালাসিদের পাশে শ্রমিক ইউনিয়ন
লকডাউনে বাস চালক ও খালাসিদের পাশে শ্রমিক ইউনিয়ন
করোনার জেরে দেশ জুড়ে টানা ২১দিন লকডাউন। বসিরহাট ৭২এ বাস রুটে প্রায় ৫০টি বাস রয়েছে। তার সঙ্গে যুক্ত বাস চালক ও খালাসী প্রায় ২০০ ও সঙ্গে তাদের পরিবার প্রায় মিলিয়ে প্রায় হাজার খানেক।

২১দিন বাস বন্ধ থাকবে, টাকার টান পড়বে পকেটে। তাই তাদের পাশে দাড়াতে এক সপ্তাহের জন্য ১০কেজি চাল, ১০কেজি আলু, ১ কেজি মুসুরির ডাল শ্রমিকদের বাড়িতে পৌঁছে দিল ৭২এ বাসস্ট্যান্ডের শ্রমিক ইউনিয়ন। এই রেশন আরো বেশি করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
বসিরহাট ৭২ নম্বর থেকে সুন্দরবনের ধামাখালি ও ন্যাজাটে এই বাসগুলো যেত। লকডাউন জন্য বাস পরিষেবা পুরোপুরি বন্ধ। যার ফলে শ্রমিক এবং শ্রমিক পরিবারের ভাঁড়ারে টান পড়েছে। খাওয়া-দাওয়া বন্ধ তাই এগিয়ে এসেছে শ্রমিক ইউনিয়ন। সংগঠনের সভাপতি বাবুলাল সাধুখাঁ, সম্পাদক ছোটন মল্লিকরা শুক্রবার সকাল থেকে শ্রমিক পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তাদেরকে দৈনন্দিন জীবনের বরাদ্দ জিনিস গুলো সব এক সপ্তাহের জন্য ঘরে তুলে দিলেন। প্যাকেট বোঝাই চাল, ডাল ও আলু পেয়ে খুশি শ্রমিক পরিবার।












Click it and Unblock the Notifications