Kolkata To Digha Night Trains: দিঘা যাওয়ার রাতের ট্রেন কবে কবে পাওয়া যাবে? রইল সমস্ত তথ্য
Kolkata To Digha Night Trains: ভ্রমণপ্রিয় বাঙালির কাছে বেড়াতে যাওয়া মানেই 'দিপুদা'! অর্থাৎ দিঘা, পুরী এবং দার্জিলিং। সুযোগ পেলেই দিঘা তো যাওয়া মাস্ট। তবে আরও কাছে দিঘা।
শুধু তাই নয়, অফিস করে রাতের ট্রেনে দিঘা যাওয়ার সুযোগ। ভোরবেলা কিংবা দুপুরের দিকে এতদিন ট্রেন ছিল দিঘা যাওয়ার। অনেকদিন ধরেই রাতের ট্রেনের ( Kolkata To Digha Night Trains) একটা দাবি ছিল। এবার সেই আশা মিটতে চলেছে। শুরু হচ্ছে দিঘা যাওয়ার রাতের ট্রেন।

Kolkata To Digha Night Trains: সাঁতরাগাছি থেকে ছাড়ছে ট্রেন
শনিবার থেকে লম্বা ছুটি। মাঝে আজ সোমবার। আগামীকাল মঙ্গলবার ফের ছুটি। স্বাধীনতা দিবসের ( independence day) জন্যে এই ছুটি। দিঘা যাওয়ার ট্রেনের ( Kolkata To Digha Night Trains) ব্যাপক চাহিদা। টিকিটের চাহিদা তুঙ্গে।
আর এই অবস্থার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত দক্ষিণ পূর্ব রেল। রাতের ট্রেনের বিশেষ ব্যবস্থা রেলের। ইতিমধ্যে দুটি রাতের ট্রেন ছেড়েছে। আজ সোমবারও রাতে দিঘা যাওয়ার বিশেষ ট্রেন ছাড়বে। আর তা সাঁতরাগাছি থেকে ছাড়বে বলে জানা গিয়েছে।
Kolkata To Digha Night Trains: কখন ছাড়বে এই ট্রেন?
রাত ১১টা ৪৫ মিনিট নাগাদ সাঁতরাগাছি থেকে দিঘা যাওয়ার বিশেষ ট্রেন ছাড়বে। আর তা ভোর সাড়ে তিনটে নাগাদ দিঘা স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে। তবে এই দীর্ঘ যাত্রায় বেশ কয়েকটি স্টেশনে স্টপেজ দেবে এই ট্রেন। সাঁতরাগাছি থেকে ছাড়ার পর উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক, দেশপ্রাণ, কাথি স্টেশনে দাঁড়াবে এই ট্রেন। চারটি এসি-৩ টায়ার সহ ১২ টি স্লিপার কোচ নিয়ে দিঘা যাচ্ছে বিশেষ এই ট্রেন।

Kolkata To Digha Night Trains: সারা বছর পাওয়া যাবে?
অন্যদিকে ফেরার জন্যেও বিশেষ ট্রেন থাকছে। থাকছে সকাল ৮টার সময় দিঘা থেকে সাঁতরাগাছি আসার ট্রেন। যা ১২ টা ১০ মিনিটে পৌঁছে দেবে। একটি লম্বা ছুটি হলে দিঘা-মন্দারমনি ছুটে যান পর্যটকরা। আর এই সময় ভিড় সামলাতে হিমশিম অবস্থা রেলের।
আর তাই রাতের ট্রেনের ব্যবস্থা। তবে গোটা বছর দিঘা যাওয়ার জন্যে রাতের ট্রেন চালানো যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে। এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে একটি সূত্র বলছে, ভিড় সামলাতে আগামিদিনে রাতের দিঘা যাওয়ার ট্রেন চালানো হবে।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications