Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টিউমার ভেবে অপারেশন, বৃদ্ধার যোনি থেকে বেরল 'প্লাস্টিকের বল'!

কলকাতা, ১৩ জুন : বিস্ময়ের ঘোর কাটছে না ব্যারাকপুর বিএন বোস হাসপাতালের দুই চিকিৎসক সঞ্জীব কর্মকার ও আশিস পালের। পেটে টিউমার ভেবে অপারেশন করে শেষে কিনা বেরল প্লাস্টিকের বল? কীভাবে এমনটা সম্ভব তা ভাবতে গিয়েও প্রায় ভিমরি খাওয়ার জোগাড় রোগীর পরিবারের সদস্যদেরও।

আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, অপারেশন করতে আসা এই বৃদ্ধার (নাম প্রকাশ অপ্রয়োজনীয়) বছর কয়েক ধরেই মূত্রাশয়ে সমস্যা হচ্ছিল। সমস্যা বেড়ে যাওয়ায় তাঁকে নিয়ে যাওয়া হয় বিএন বোস হাসপাতালে। প্রথমে আল্ট্রাসনোগ্রাফি করার পরামর্শ দেন চিকিৎসক সঞ্জীব কর্মকার।

টিউমার ভেবে অপারেশন, বৃদ্ধার যোনি থেকে বেরল 'প্লাস্টিকের বল'

সেই রিপোর্টে টিউমার হয়েছে বলে উল্লেখ করা হয়। সেইমতো অপারেশন করার পরই যোনির শেষ প্রান্তে আটকে থাকা প্লাস্টিকের বল বেরিয়ে আসে। বহুবছর ধরে বলটি সেখানে আটকে ছিল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে কীভাবে বলটি সেখানে ঢুকল তা জানা তাদের পক্ষে সম্ভব হয়নি।

বৃদ্ধাকে জিজ্ঞাসা করা হলে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন। তবে চিকিৎসকদের মতে, মানসিক কোনও সমস্য়া হয়ে থাকলে এমন ঘটনা ঘটাতেই পারেন কেউ। এক্ষেত্রে বৃদ্ধাকে পর্যবেক্ষণে রাখার কথাই জানিয়েছেন তাঁরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+