Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ক্রমশ বাড়ছে ভিড়! পরিস্থিতি সামলাতে মোট ১০৪টি মেট্রো চালানোর ঘোষণা

করোনা পরিস্থিতিতে এখনও রাজ্যে লোকাল এবং মেট্রো চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করা রয়েছে। তবে স্পেশাল ভাবে কিছু পরিষেবা চালানো হচ্ছে। লোকাল এবং মেট্রো চলছে স্পেশাল ভাবে। সেখানে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ওঠার অনুমতি

করোনা পরিস্থিতিতে এখনও রাজ্যে লোকাল এবং মেট্রো চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করা রয়েছে। তবে স্পেশাল ভাবে কিছু পরিষেবা চালানো হচ্ছে। লোকাল এবং মেট্রো চলছে স্পেশাল ভাবে। সেখানে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ওঠার অনুমতি দেওয়া হয়েছে।

কিন্তু প্রতিদিন কার্যত ভিড় বাড়ছে। ইতিমধ্যে লোকাল ট্রেনের সংখ্যাও বাড়ানো হয়েছে। এই অবস্থায় আরও বেশ কয়েকটি মেট্রো বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। সোশ্যাল ডিসটেস্ট বজায় রাখতেই এই সিদ্ধান্ত।

আপ এবং ডাউনে চলবে ৫২ জোড়া মেট্রো

আপ এবং ডাউনে চলবে ৫২ জোড়া মেট্রো

আসতে আসতে বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। একই সঙ্গে নিষেধাজ্ঞা মেনেও চলা হচ্ছে। তবে পরিস্থিতির কথা মাথায় রেখে আপ এবং ডাউন লাইনে আরও ৫২ জোড়া মেট্রো চালানোর কথা ঘোষণা করা হয়েছে। তবে প্রতিদিন ৪৫ জোড়া মেট্রো চালানো হচ্ছিল। কিন্তু পরিস্থিতি বিচার করে এই সংখ্যা আরও বাড়ানো হল। সোমবার থেকে বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা। সবমিলিয়ে মোট ১০৪টি মেট্রো চলবে।

বাড়ানো হচ্ছে সময়সীমা

বাড়ানো হচ্ছে সময়সীমা

একবার জরুরি পরিষেবার জন্যে এই মেট্রো চালানো হচ্ছে। নতুন করে মেট্রো বাড়ানোর ঘোষণাতে সময়সীমাতেও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। মেট্রোর তরফে এই বিষয়ে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত চলবে এই মেট্রো পরিষেবা। সকাল ৭টা থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। চলবে বেলা ১১ টা পর্যন্ত। এই সময়ে প্রত্যেক আট মিনিট অন্তর চলবে মেট্রো। মাঝে কিছুক্ষণ বন্ধ থাকবে। এরপর আবার তিনটে থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। শেষ মেট্রো ৭টা পর্যন্ত। দ্বিতীয় ভাগে মেট্রো চালানো হবে ১৫ মিনিট অন্তর।

সাধারণের জন্যে খোলা হয়নি মেট্রো

সাধারণের জন্যে খোলা হয়নি মেট্রো

মেট্রো পরিষেবা বাড়ানো হলেও এখনও সবার জন্যে তা খুলে দেওয়া হয়নি। জরুরি পেশার সঙে যারা যুক্ত তাঁরাই একমাত্র উঠতে পারবেন। তবে সংশ্লিষ্ট যাত্রী যে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত তা প্রমাণ করতে হবে। অর্থাৎ তাঁকে আইকার্ড সঙ্গে রাখতে হবে। সমস্ত কোভিড প্রোটোকল মেনেই মেট্রোয় যাতায়াত করতে হবে যাত্রীদের।

১৫ জুলাই পর্যন্ত জারি নিষেধাজ্ঞা

১৫ জুলাই পর্যন্ত জারি নিষেধাজ্ঞা

সংক্রমণ কমলেও এখনও আতঙ্ক কাটেনি। ইতিমধ্যে সতর্ক করা হয়েছে। এর মধ্যে আবার তৃতীয় ওয়েভে আশঙ্কা। ফলে ১৫ জুলাই পর্যন্ত কড়া বিধি নিষেধ জারি রয়েছে রাজ্যে । শর্ত সাপেক্ষে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও লোকাল ট্রেন এবং মেট্রো চালানোর সিদ্ধান্ত এখনও দেওয়া হয়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+