সন্দেশখালি নিখোঁজ কাণ্ডে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে রিপোর্ট তলব হাইকোর্টের

সন্দেশখালি নিখোঁজ কাণ্ডে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে রিপোর্ট তলব হাইকোর্টের

আগামী ১৭ ফেব্রুয়ারি হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে রিপোর্ট দিয়ে রাজ্যকে জানাতে হবে নিখোঁজের সন্ধানে কি কি ব্যবস্থা নিয়েছে রাজ্যের তদন্তকারী সংস্থা।

সন্দেশখালি নিখোঁজ কাণ্ডে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে রিপোর্ট তলব হাইকোর্টের

পাশাপাশি, মামলাকারির অভিযোগের ভিত্তিতে তদন্তকারী অফিসারকে রিপোর্টে এও উল্লেখ করতে হবে, যাদের নাম করে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছিল, তাদের কাউকে পুলিশ গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করেনি কেনো ?

উল্লেখ্য, রাজনৈতিক সংঘর্ষের জেরে গত বছর ৮ জুন রক্তাক্ত চেহারা নেয় উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মৃত্যু হয় উভয় পক্ষের তিন জনের। একজন তৃণমূল কর্মী কায়ুম মোল্লা, বাকি দুজন বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল। এই ঘটনায় আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানা যায়। তাদের মধ্যে অন্যতম দেবদাস মণ্ডল সেদিনের রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় নিখোঁজ হন। নিখোঁজ ছেলের সন্ধান পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বাবা বাসুদেব মণ্ডল।

মঙ্গলবার মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবীরা আদালতে জানান, 'এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত হচ্ছে না। একটি রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় নিখোঁজ হন দেবদাস। স্থানীয় ২৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা সত্ত্বেও পুলিশ তাদের গ্রেফতার করা হয় নি। ঘটনার আট মাস পেরোতে চলল, তার সত্বেও পুলিশ নিখোঁজদের কোনও সন্ধান করতে পারেনি। ঘটনার যাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করেনি।'

অন্যদিকে, মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যের তরফের এডভোকেট জেনারেল কিশোর দত্ত দাবি করেন, এই মামলার গ্রহণযোগ্যতা নেই। যে পরিপ্রেক্ষিতে এই মামলা দায়ের হয়েছে, তার তাৎপর্যতা এখানে নেই। এটি একটি কিটন্যাপের ঘটনা, কিন্তু এখানে মামলাকারীর হেভিয়েসকার্পাসের মামলা করেছেন।

রাজ্যের তরফে আরও জানানো হয়, ওই নিখোঁজ ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছে একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাচ্ছে।

এর পরিপ্রেক্ষিতে মামলাকারীর আইনজীবীরা জানান, পুলিশ যদি ওর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়েও থাকে তাহলে পুলিশ তাকে গ্রেফতার করুক। তাহলে আমরা অন্তত দেখতে পাব আমাদের ছেলে বেঁচে আছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+