ডেঙ্গু নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
ডেঙ্গু নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
ডেঙ্গু নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের। আগামী ২২ নভেম্বর মামলার পরবর্তী শুনানি। রিপোর্টে রাজ্যকে জানাতে ডেঙ্গু মোকাবিলায় রাজ্য কী কী পদক্ষেপ নিয়েছে।

রাজ্যের বর্তমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পুরনো মামলাকে উল্লেখ করে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবীরা। জরুরি শুনানির আবেদন করা হয় হাইকোর্টে।
সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণাণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাকারীর আইনজীবীরা বর্তমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে রাজ্যের কাছে তথ্য দিয়ে জানায় ডেঙ্গু মোকাবিলায় ব্যার্থ রাজ্য। আদালত যে গাইড লাইন করে দিয়েছিল তা ঠিক ঠাক পালন হয়নি। এদিন রাজ্যের তরফে এই সংক্রান্ত হলফনামা পেশ করার ইচ্ছে প্রকাশ করেন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল।












Click it and Unblock the Notifications