একাধিক যাত্রী নিয়ে ধর্মতলায় উল্টালো মিনিবাস! মুহূর্তের সেই ভিডিও দেখলে ঘুম কাড়বেই
একেবারে যাত্রী বোঝাই বাস উলটে গেল মাঝ রাস্তায়! কলকাতার বুকে ভয়াবহ বাস দুর্ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। আর তা দেখে কার্যত চমকে উঠছেন মানুষ। ধর্মতলার ডরিনা ক্রসিংয়ের বুকে হওয়া ভয়াবহ এই দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যেই কয়ে
একেবারে যাত্রী বোঝাই বাস উলটে গেল মাঝ রাস্তায়! কলকাতার বুকে ভয়াবহ বাস দুর্ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। আর তা দেখে কার্যত চমকে উঠছেন মানুষ। ধর্মতলার ডরিনা ক্রসিংয়ের বুকে হওয়া ভয়াবহ এই দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যেই কয়েশ শেয়ার হয়ে গিয়েছে।
কার্যত প্রতি মিনিটেই বদলে যাচ্ছে ভিউয়ের সংখ্যাও। আপনিও কি সেই ভিডিও দেখেছেন? না দেখলে প্রতিবেদনের নীচে অবশ্যই রইল রোমহর্ষক সেই মুহূর্তের ভিডিও।
তবে জানা যায় বাসটিকে দুর্ঘটনার সময়ে ৩৫ জন যাত্রী ছিল। যার মধ্যে আঘাত পেয়েছিলেন ২৭ জন যাত্রী। কিন্তু কারোর মৃত্যুর কোনও ঘটনা ঘটেনি। তবে বিষয়টিকে নিয়ে পরিবহণ এবং কলকাতা পুলিশের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।

কি হয়েছিল ঘটনা?
জানা যাচ্ছে ভাইরাল হওয়া ভিডিওটা গত রবিবার। ছুটির দিনে ধর্মতলার ডরিনা ক্রশিংয়ে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। একেবারে মাঝ রাস্তায় ভয়ঙ্কর গতিতে এসে উলটে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন যাত্রী গুরুতর ভাবে আহত হন। তবে ছুটির দিন হওয়াতে বাসে তেমন ভাবে যাত্রী ছিল না। ফলে বড়সড় ঘটনা এড়ানো গিয়েছে বলেই মনে করছেন ওনেকে। অন্তত ভাইরাল ভিডিও দেখে এমনটাই মনে করছেন অনেকেই। তবে এই দুর্ঘটনার পরেই সামনে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

টায়ার ফেটে ঘটে এই দুর্ঘটনা
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে বাসটি বাঁকড়া-পার্ক সার্কাস রুটের। একেবারে ডোরিনা ক্রসিয়ের সামনে এসে ভয়ঙ্কর ভাবে উলটে গেল সেটি। ঘটনার পরেই পুলিশের তদন্তকারীরা টিম কীভাবে দুর্ঘটনা তা পরীক্ষা করে দেখে। আর তা দেখতে গিয়ে কার্যত চক্ষুচড়ক অবস্থা হয়। তবে দুর্ঘটনার কারণ হিসাবে পুলিশের প্রাথমিক অনুমান সম্ভবত টায়ার ফেটেই এই ঘটনাটি ঘটেছে। আর এরপরেই বাসটি রাস্তায় চলাচলের যোগ্য কিনা তা দেখার চেষ্টা করা হলে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।

কাগজপত্র ছাড়াই চলছিল বাসটি।
তদন্তকারীরা জানতে পারেন বিগত তিন মাস ধরে কোনও রকম কাগজপত্র ছাড়াই চলছিল বাসটি। এমনকি অভিশপ্ত বাসটির বিরুদ্ধে দুশোটিরও বিরুদ্ধে মামলা রিয়েছে। এমনকি বাসটির ফিট সার্ফিকেট অর্থাৎ CF ছিল না বলেও তদন্তকারীরা জানতে পারেন। ট্রাফিক সাইটেশন মামলা প্রায় ১৯০টিরও বেশি রয়েছে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে। এমন একটি বাস কীভাবে দিনের পর দিন রাস্তায় চলছিল তা নিয়ে পুলিশের মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

ঘটনার পর কড়া পরিবহন দফতর
এই ঘটনা সামনে আসার পর প্রশ্নের মুখে পরিবহণ দফতরও। যদিও ঘটনার পরেই বিষয়গুলি আরও কড়া ভাবে দেখার নির্দেশ দিয়েছেন পরিবহন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম।
Watch: CCTV footage of bus overturning at Dorina Crossing in central Kolkata, 27 people were injured in the accident that happened on Sunday. The Bankra-Park Circus route minibus was heading towards Howrah when the mishap happened. pic.twitter.com/fe5yy4Xp9i
— Soumyajit Majumder (@SoumyajitWrites) February 3, 2022
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications