দুর্যোগে ভরা আবহাওয়া! বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা! বাংলায় কী প্রভাব পড়বে? জানুন বড় আপডেট
শীতের মরসুম শুরু হলেও ঠিকঠাক ভাবে শীতের অনুভূতি পাওয়া যাচ্ছে না। আজ সকাল থেকেই আকাশে হালকা মেঘলা ধূসর ভাব বজায় রয়েছে। সূর্যের আলো হালকা ভাবে ছড়িয়ে পড়ছে। সকাল সকাল তাপমাত্রা ছিল প্রায় ১৮° সেলসিয়াস। হালকা বাতাসের বয়ে চলার কারণে সকালে হালকা ঠাণ্ডা অনুভূত হচ্ছিল। কিন্তু এই তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে। এই তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। দুপুরে পৌঁছানোর আগেই তাপমাত্রা প্রায় ২৬° সেলসিয়াসের কাছাকাছি চলে আসবে। বিকালের দিকে ধীরে ধীরে তাপমাত্রা নিম্নমুখী হবে।

আগামী কয়েকদিন রাজ্যে আগের থেকে একটু বেশি কুয়াশার সম্ভাবনাও বাড়বে। একদম সকাল সকাল কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। উত্তরবঙ্গে সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়াই থাকবে। দার্জিলিং-এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাত হওয়ার সামান্য সম্ভাবনা সম্ভাবনা রয়েছে। শীতের আমেজ মূলত একদম সকালে ও রাতে পাওয়া যাবে।
একটু বেলার দিকে শীতের আমেজ কিছুটা কমবে। সূর্য উঠলেও কুয়াশার কারণে পরিষ্কারভাবে সূর্যের আলো অনুভব করা যাবে না। ধোঁয়াশা পরিবেশ থাকবে। আজ পশ্চিমবঙ্গে তাপমাত্রা খুব গরমও থাকবে না আবার খুব শীতলও থাকবে না। আবার রাত হলেই ঠাণ্ডা ভাবটা ফিরে আসবে।












Click it and Unblock the Notifications