বাঁকুড়ার বিষ্ণুপুর আসন ঘিরে ২০১৯ লোকসভা ভোটযুদ্ধেের আগে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কিছু তথ্য

এই পর্বে আজ আমাদের আলোচনার বিষয় বিষ্ণুপুর। বিষ্ণুপুর বলতেই টেরাকোটার নিখুঁত শিল্প থেকে ডোকরার কারুকার্যের ছবি ভেসে ওঠে চোখে। ২০১৯ লোকসভা নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র বিষ্ণুপুর।

এই পর্বে আজ আমাদের আলোচনার বিষয় বিষ্ণুপুর। বিষ্ণুপুর বলতেই টেরাকোটার নিখুঁত শিল্প থেকে ডোকরার কারুকার্যের ছবি ভেসে ওঠে চোখে। ২০১৯ লোকসভা নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র বিষ্ণুপুর। বড়জোড়া , ওন্দা, বিষ্ণুপুর, ইন্দাস , সোনামুখী সহ একাধিক এলাকা নিয়ে এই নির্বাচনী কেন্দ্র। বর্তমানে এখানে সাংসদ হিসাবে নির্বাচিত সৌমিত্র খাঁ।

প্রসঙ্গ সৌমিত্র খাঁ

প্রসঙ্গ সৌমিত্র খাঁ

এককালে তৃণমূলের নেতা সৌমিত্র খাঁ বর্তমানে বিজেপির সদস্য। কিছুদিন আগেই এক ভাইরাল ভিডিও ফুটেজে তৃণমূলের বিরুদ্ধে বিষোদ্গার করতে দেখা যায় সৌমিত্র খাঁকে। তার ২৪ ঘণ্টার মধ্যেই তিনি তৃণমূল ত্যাগ করে দিল্লিতে মুকুল রায়ের হাত ধরে যোগ দেন বিজেপিতে। পাল্টা তৃণমূলের তরফেও সৌমিত্র খাঁর বিরুদ্ধে চরম তোপ দাগা হয়।

পরিসংখ্যান ও সৌমিত্র

পরিসংখ্যান ও সৌমিত্র

এবার চোখ রাখা যাক সাংসদ সৌমিত্র খাঁকে ঘিরে কয়েকটি পরিসংখ্যানের দিকে। এলাকার দাপুটে নেতা সৌমিত্র শুধুমাত্র স্কুলের গন্ডি পেরিয়েছেন। ৩৮ বছর বয়সী এই তরুণ তুর্কী নেতা বহুবার সংসদে নানান ডিবেটে অংশ গ্রহণ করেন। সংসদে তাঁর উপস্থিতির হার ৬৫ শতাংশ। এককালে তৃণমূলের এই দাপুটে সংসদ বিজেপি তে যোগদান করায় তা পদ্ম শিবিরকে বাড়তি মাইলেজ দেবে কি না , সেদিকে নজর রাজ্য রাজনীতির।

রাজনীতি ও বিষ্ণুপুর

রাজনীতি ও বিষ্ণুপুর

বিষ্ণুপুর লোকসভা আসনের অন্তর্গত এলাকায় গ্রামীণ জনবসতি সবচেয়ে বেশি। এলাকার প্রায় ৯৩ শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন। শহরে রয়েছে ৬.২৭ শতাংশের বসবাস। উল্লেখ্য, স্বাধীনতার পর মাত্র ২ বারই কংগ্রেসের দখলে ছিল বিষ্ণুপুর লোকসভা আসনটি। তারপর ১৯৭১ থেকে ২০০৯ সাল পর্যন্ত এলাকা দখলে রাখে বামফ্রন্ট।

রাজনৈতিক মানচিত্রে বিষ্ণুপুর

রাজনৈতিক মানচিত্রে বিষ্ণুপুর

বিষ্ণুপুরে যে সমস্ত এলাকায় একসময়ে লালঝাণ্ডার দাপটে দেখা যেত, এখন সেখানে তৃণমূলের পাতাকা ওড়ে। এলাকার রাজনৈতিক আঙিনায় প্রাসঙ্গিক হয়ে উঠছে বিজেপিও। সবমিলিয়ে ২০১৯ সালে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র কোন রাজনৈতিক রঙের আবিরে জয় উদযাপন করে সেদিকে তাকিয়ে রাজনৈতিকমহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+