শান্তনুর গাড়ি দুর্ঘটনায় চক্রান্ত জ্যোতিপ্রিয়র! পাল্টা তোপ কৈলাস বিজয়বর্গীয়ের

বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের গাড়ি দুর্ঘটনার পিছনে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং তৃণমূল সমর্থকরা। এদিন এমনটাই অভিযোগ করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।

বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের গাড়ি দুর্ঘটনার পিছনে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং তৃণমূল সমর্থকরা। এদিন এমনটাই অভিযোগ করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হওয়াকে ষড়যন্ত্রের অঙ্গ হিসেবে বর্ণনা করেছেন তিনি।

জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ

জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ

সূত্রের খবর অনুযায়ী, কৈলাস বিজয়বর্গীয় জ্যোতিপ্রিয় মল্লিককে গুণ্ডা বলে বর্ণনা করেছেন। গাড়ি দুর্ঘটনার ষড়যন্ত্রে তিনি যুক্ত বলে অভিযোগ করেছেন কৈলাস।

শনিবার দুর্ঘটনা

শনিবার দুর্ঘটনা

প্রসঙ্গত শনিবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে কল্যাণীর দিকে যাচ্ছিল বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। গাইঘাটার হাঁসপুরে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি শান্তনুর গাড়িতে ধাক্কা মারে। শান্তনু ঠাকুরের মাথায় আঘাত লাগে। দুর্ঘটনার পিছনে তৃণমূলের হাত থাকার অভিযোগ তুলে রাস্তা অবরোধের পাশাপাশি ঠাকুরনগর স্টেশনে
অবরোধ করেছিল বিজেপি।

জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগ

জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগ

শনিবার জ্যোতিপ্রিয় মল্লিক অভিযোগ করেছিলেন, শান্তনু ঠাকুর নাটক করছেন। তাঁর দাবি, উত্তর প্রদেশের একটি গাড়ি করে টাকা নিয়ে বের হয়েছিলেন শান্তনু। গাড়িতে
২৫ লক্ষ টাকা ছিল বলে দাবি করেছিলেন তিনি। আর যে গাড়িটির সঙ্গে ধাক্কা লাগে সেটি সিআরপিএফ-এর গাড়ি বলেও জানিয়েছিলেন তিনি।

[আরও পড়ুন:পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন এই লিঙ্কে]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+