নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

দেশে ও দেশের বাইরে মানিক ভট্টাচার্যের যেখানে যেখানে সম্পত্তি রয়েছে তা বাজেয়াপ্ত করতে হবে এক মাসের মধ্যে।

নিয়োগ দুর্নীতি মামলায় আরও বেকায়দায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। সোমবার তৃণমূলের বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

তিনি নির্দেশ দেন দেশে ও দেশের বাইরে মানিক ভট্টাচার্যের যেখানে যেখানে সম্পত্তি রয়েছে তা বাজেয়াপ্ত করতে হবে। স্থাবর অস্থাবর যত সম্পত্তি রয়েছে তা ইডিকে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করবে এক মাসের মধ্যে বাজেয়াপ্ত করতে হবে বলে জানান বিচারপতি।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার মানিক ভট্টাচার্যকে প্রথমে ৫ লক্ষ টাকা জরিমানা করেন। পরবর্তী সময়ে আরও দু-লক্ষ টাকা জরিমানা করেন। কিন্তু তিনি এক টাকাও নির্দিষ্ট সময়ের মধ্যে দেননি। তারপরই মানিক ভট্টাচার্যের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিলেন।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ইডি ছাড়াও সিবিআইও মানিক ভট্টাচার্যের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে। ২০১৭ সালের টেট পরীক্ষার্থী শাহিলার মামলা করেন। মামলাকারী শাহিলা ২০১৭ সালে পরীক্ষা দিলেও ফলাফল তিনি জানতে পারেননি। পরীক্ষায় কত নম্বর পেয়েছেন তথ্য জানার অধিকার আইনে তা জানতে চান শাহিলা।

নিজের ওএমআর শিটটিও দেখতে চান তিনি। মানিকের বিরুদ্ধে অভিযোগ, শাহিলাকে আসল ওএমআর শিট দেখানো হয়নি। এ ক্ষেত্রেও কারচুপি করা হয়েছে। যার ফলে চাকরি থেকে বঞ্চিত হয়েছেন মামলাকারী। এই মাসের শুনানির পর মানিককে ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

মামলাকারীর আইনজীবী জানান, নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়া প্রাথমিক শিক্ষা পর্যদের সভাপতি মানিক ভট্টাচার্য বর্তমানে রয়েছেন প্রেসিডেন্সি জেলে। আদালতেকর সেই নির্দেশের কথা জেল কর্তৃপক্ষকে জানানো হয়। কিন্তু তারপরও মানিক ভট্টাচার্য জরিমানার টাকা দেননি। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিলও করেননি তিনি।

তারপর সোমবার কলকাতার হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, যত দিন না মানিক ভট্টাচার্য জরিমানার টাকা না মেটাচ্ছেন ততদিন পর্যন্ত তাঁর সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে রাখবে তদন্তকারী সংস্থা। দেশে ও বিদেশের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা বলেন বিচারপতি। হাইকোর্টের এই নির্দেশ মোতাবেক এক মাসের মধ্যে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করবে ইডি ও সিবিআই। এখন দেখার এই নির্দেশের পর নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তি মানিক ভট্টাচার্য কী পদক্ষেপ নেন।

Recommended Video

বেকায়দায় মানিক, জরিমানা না দেওয়ায় সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ আদালতের

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+