৯ মাসে আংটি খুলতে পারেননি, ৯ মিনিটে সব খুলে ফেললেন পার্থ! জেলসুপারকে প্রশ্ন বিচারকের
পার্থ চট্টোপাধ্যায়ের আংটি খোলা বিতর্কে প্রেসিডেন্সি জেল সুপারকে প্রশ্নবাণে জর্জরিত করে ছাড়লেন বিচারক। পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে ৯ মাসে যে আংটি খুলতে পারেনি জেল কর্তৃপক্ষ, তা ৯ মিনিটে খুলে ফেললেন পার্থ! তা নিয়েই জেল সুপারকে প্রশ্ন ছুড়ে দিলেন বিচারপতি।
বুধবার পার্থ চট্টোরপাধ্যায়ের মামলায় প্রেসিডেন্সি জেল সুপার দেবাশিস চক্রবর্তী সশরীরে হাজিরা দেন ব্যাঙ্কশাল কোর্টে। বিচারক এদিন পার্থ চট্টোপাধ্যায়ের প্রথম জেল হেফাজতের নির্দেশের দিন অর্থাৎ ২০২২-এর ৫ অগাস্টের মেডিকেলের সার্টিফিকেটটা বিচারক চান।

বিচারক জেল সুপারকে উদ্দেশ্য করে বলেন, আপনি এখানে লিখেছেন ওই দিন ওনার হাত ফোলা ছিল, আংটিগুলো খোলা সম্ভব হয়নি। তার কোনো রিপোর্ট আছে? তার প্রত্যুত্তরে জেলসুপার বলেন, উনি দরখাস্ত দিয়েছিলেন। তার পাল্টা বিচারক বলেন, ওই দরখাস্ত নেওয়ার কোনো আইনি অধিকার আপনার আছে?
তখন জেলসুপার দেবাশিস চক্রবর্তী স্বীকার করেন, না নেই। তাহলে আপনি সেটা আদালতে জানানোর জন্য নোট করলেন না কেন? কেন রেজিষ্টারে লিখলেন না? সেই প্রশ্নের জবাব তিনি বলেন, আমায় ক্ষমা করবেন স্যর। আমি ভেবেছিলাম ওই আবেদনই প্রমাণ।

বিচারক এরপর পেশকারের আনা রিপোর্ট দেখে বলেন, আমি কোথাও প্রমাণ পেলাম না যে, ওনার হাত ফোলা ছিল।আপনি বলছেন গত নয় মাস আংটি খোলা যায়নি। কিন্তু আমার কাছে যখন আগের দিন শুনানিতে তাঁকে বলা হল, তখন তিনি নিজেই নয় মিনিটের মধ্যে তা খুলে নিলেন? কী করে তা সম্ভব হল!
এরপর জেলাসুপার দেবাশিস চক্রবর্তী বলেন, আমি চাইনি জোর করে ওনার আংটি খুলে স্কিনের ক্ষতি হোক।উনি নিজে আংটি খুলেছেন বলে ওনার হাত কেটে গিয়েছিল। কিন্তে গত ৯ মাস খোলার চেষ্টা করা হয়নি কেন? বিচারক প্রশ্ন করেন। তার উত্তরে জেলসুপার আবার বলেন, চেষ্টা করছি কিন্তু উনি চিৎকার করেছেন, তাই আমি খুলতে চাইনি।

এদিন আংটি খোলার পর ওনার চিকিৎসা করতে হয়ছে। বিচারক তখন বলেন, সেটা কি জীবনহানির কোনো ঘটনা? সাধারণ চিকিৎসা তো? ওনার আরো চিকিৎসা হয়, তার সঙ্গে আর্ একটু যোগ হল, এই তো! সম্মতি জানান জেলসুপার।
এই মামলায় ইডি আইনজীবী অভিযোগ করেন, কোনো প্রভাবশালী ব্যক্তি প্রভাব খাটিয়ে তার পজিশনের অপব্যবহার করছে। সেকশন ৬৪/১ অনুযায়ী, এই ধরনের কোনো অভিযোগ থাকলে তাকে ভিনরাজ্যে ট্রান্সফার করে দেওয়া হয়। এক্ষেত্রে সেটা করা হচ্ছে না কেন?
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications