Jhalda: ঝালদা পুরসভা নিয়ে রাজ্য সরকারের ধাক্কা, প্রশাসক বসানোয় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

Jhalda: ঝালদা পুরসভা নিয়ে রাজ্য সরকারের ধাক্কা, প্রশাসক বসানোয় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

ঝালদা পুরসভা নিয়ে ফের ধাক্কা রাজ্য সরকারের। ঝালদা পুরসভায় প্রশাসক নিয়োগের নির্দেশে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। ৫ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। ততদিন এই নির্দেশিকা বহাল থাকবে। ততদিন পুরসভায় কাজ দেখাশোনা করবেন জেলা শাসক। এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃত সিনহা। আস্থা ভোটে জিতলেও শাসক দল বোর্ড গঠন করতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন কংগ্রেস কাউন্সিলররা।

প্রশাসক নিয়োগে স্থগিতাদেশ

প্রশাসক নিয়োগে স্থগিতাদেশ

ঝালদা পুরসভা নিয়ে ফের হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের। সোমবার রাজ্যে প্রশাসক নিয়োগের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, রাজ্য কীভাবে পুরসবার বোর্ড গঠনের প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে কা নিয়ে প্রশ্ন কুলেছেন বিচারপতি। আগামী ৫ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। ততদিন ঝালদা পুরসভা পরিচালনা করবেন জেলা শাসক। কাজেই ফের ঝালদা পুরসবার বোর্ড গঠন নিয়ে তুমুল জটিলতা তৈরি হয়েছে।

কী বলেছেন বিচারপতি

কী বলেছেন বিচারপতি

সোমবার ঝালদা পুরসভার প্রশাসক বসানো নিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি বলেছেন, তুন চেয়ারম্যান নির্বাচনের দিন ধার্য করার দ্বায়িত্ব ভাইস চেয়ারম্যানের। ৭ দিনের মধ্যে তার এই কাজ করার কথা। ৩ ডিসেম্বরের চেয়ারম্যান নির্বাচনের বিশেষ সভা গ্রহন করার আগেই রাজ্য প্রশাসক বসাবার সিদ্ধান্ত নেয়। ভাইস চেয়ারম্যানের পদত্যাগ পত্র গৃহীত হল কিনা সে বিষয়ে ২ ডিসেম্বরের নির্দেশিকায় কোন উল্লেখ নেই। রাজ্য সরকার কেন প্রশাসক নিয়োগের নির্দেশিকা জারি করেছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। রাজ্য সরকার কেন হস্তক্ষেপ করেছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

ঝালদা পুরবোর্ড গঠনে বাধা

ঝালদা পুরবোর্ড গঠনে বাধা

আস্থা ভোটে হারের পরেও ঝালদা পুরসভায় পুরবোর্ড গঠনে বাদা দিচ্ছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। তারপরেই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঝালদা পুরসভায় প্রশাসক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। কিন্তু পুরোটাই আইন বিরুদ্ধ কাজ রাজ্য সরকার করেছেন বলে জানিয়েেছন বিচারপতি। আস্থাভোটের জন্যও আদালতের দ্বারস্থ হতে হয়েছিল কংগ্রেসকে। আস্থা ভোটে অনুপস্থিত ছিল তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা। তারপরেই দুই নির্দল কাউন্সিলরের সমর্থন নিয়ে আস্থা ভোটে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করে কংগ্রেস।

রাজভবনে বিক্ষোভ

রাজভবনে বিক্ষোভ

এদিকে আজ ঝালদা পুরসভায় বোর্ড গঠনে বাধা দিচ্ছে কংগ্রেস এই অভিযোগ করে সোমবার রাজভবন অভিযান করে কংগ্রেস কর্মী সমর্থকরা। কিন্তু রাজভবনে পৌঁছনোর আগেই তাদের আটকে দেয় পুলিশ। গ্রেফতার করা হয় বেশ কয়েকজন কংগ্রেস কর্মী সমর্থককে। তাঁরা অভিযোগ করেছেন আস্থা ভোটে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করলেও শাসকদল জোর করে তাঁদের বোর্ড গঠন করতে দিচ্ছে না। পুরসভা নির্বাচনের পর থেকেই ঝালটা নিয়ে শাসক দলের সঙ্গে টানা পোড়েন চলছে কংগ্রেসের। এই নিয়ে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি একাধিকবার তৈরি হয়েছে সেখানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+