দেহ সৎকারের পরেই বাড়িতে হাজির প্রৌঢ়! জলপাইগুড়িতে চাঞ্চল্য
একদিন আগেই বাবার দেহের সৎকার হয়েছে। বাড়িতে সবাই শোকে মূহ্যমান। শ্রদ্ধানুষ্ঠানের জন্য পরিবারের বাকি সদস্যদের সঙ্গে কথা বলছিলেন দুই ছেলে। বাড়িতে খবর যায় বাজারেই ঘুরতে দেখা গিয়েছে ওই ব্যক্তিকে।
একদিন আগেই বাবার দেহের সৎকার হয়েছে। বাড়িতে সবাই শোকে মূহ্যমান। শ্রদ্ধানুষ্ঠানের জন্য পরিবারের বাকি সদস্যদের সঙ্গে কথা বলছিলেন দুই ছেলে। ইতিমধ্যেই বাড়িতে খবর এল বাজারেই ঘুরতে দেখা গিয়েছে মৃত ব্যক্তিকে। ঘটনাটি জলপাইগুড়ির ক্রান্তি এলাকায়।

জলপাইগুড়ির ক্রান্তির রাজডাঙা গ্রামে বাড়ি গিরেন রায়ের। বছর কয়েক ধরে মাথা খারাপ তাঁর। বাড়ি থেকে বেরিয়ে গেলে কোনও রাতে তিনি বাড়ি ফেরেন, আবার কোনও রাতে ফেরেন না। এহেন অবস্থাতেই শুক্রবার সকালে মালবাজারের ওদলাবাড়ি বাজারের কাছে এক প্রৌঢ়া দেহ উদ্ধার হয়। গিরেন রায়ের দুই ছেলে সঞ্জিত রায় (২৭) এবং বিশ্বজিৎ রায়( ২৪) গিয়ে দেহটি তাঁদের বাবার বলে শনাক্ত করেন। দেহের ময়নাতদন্তের পর সৎকারও করা হয়ে যায় শুক্রবার।
এরপরেই ঘটে যায় অন্য ঘটনা। শনিবার স্থানীয় মানুষ দেখতে পান গিরেন রায় বাজারে ঘুরছেন। খবর যায় রায় বাড়িতে। পরিবারের সদস্যরাও হতবাক। যে ব্যক্তির সৎকাজ হয়ে গেল, সেই ব্যক্তিই কী ভাবে ফিরে এল, সেই চিন্তাও অনেকের মাথায় ঘুরতে থাকে।
এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই গিরেন রায়কে দেখতে ভিড় করেন স্থানীয়রা। তাঁদের এবং পরিবারের দাবি, দুজনের চেহারা একই রকমের। সেই থেকেই ভুল হয়েছে। এলাকার পঞ্চায়েত সদস্য সুজিত কুমার ঘোষও পরিবারের সদস্য ও স্থানীয় মানুষের সঙ্গে একতম। দুজনের চেহারা মিল থাকাতেই কেউই বুঝতে পারেননি!
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications