ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম প্রয়াত, শোকবার্তা মমতা ও অভিষেকের
ডোমকলের বিধায়ক ও পুরসভার প্রশাসক জাফিকুল ইসলাম প্রয়াত। তৃণমূল কংগ্রেসের সাংসদ আবু তাহের খান জানিয়েছেন, ক্যানসারের সঙ্গে লড়াই চলছিল। আজ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ রাতেই জাফিকুল ইসলামের মরদেহ তাঁর বাসভবনে পৌঁছবে। কাল সমাহিত করা হবে। জানাজায় সকলকে আহ্বান জানিয়েছেন মুর্শিদাবাদের সাংসদ।

জাফিকুল ২০১৫ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ২০১৭ সালে ডোমকল পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হন। ২০১৭ সালে কাউন্সিলরদের বিভাজনের জেরে ডোমকল পুরসভার চেয়ারম্যান সৌমিক হোসেনকে সরে যেতে হয়। জাফিকুল হন নতুন চেয়ারম্যান। এরপর ২০২১ সালে হন বিধায়ক। তিন ভাইয়ের মধ্যে জাফিকুল মেজো। স্নাতক হওয়ার পর চাকরি পাননি। প্রথমে খোলেন টেলিফোন বুথ। পরে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে মুড়ির মিল খোলেন।
বেশ কিছুদিন তিনি ধর্ম প্রচারে মন দিয়েছিলেন। এরপর বাড়ির কাছেই বিএড কলেজ খোলেন। বর্তমানে গোবিন্দপুর ও তাঁর বাড়ির কাছে বিএড ও ডিএডের সাতটি কলেজ এবং একটি করে ফার্মাসিস্ট ও পলিটেকনিক কলেজ রয়েছে। ডোমকলে একটি পেট্রল পাম্পও রয়েছে জাফিকুলের। জানা যায়, একটা সময় গাড়িও চালাতেন তিনি। পরে ওডিশা যান। তারপরই বেড়েছে প্রভাব, প্রতিপত্তি।
নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে সিবিআই জাফিকুলের বাড়িতে তল্লাশি চালিয়েছিল। কয়েক লক্ষ নগদ টাকা উদ্ধার হয়েছিল বিধায়কের বাড়িতে চলা ১১ ঘণ্টার অভিযানে। তবে দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত নন বলে দাবি করেছিলেন বিধায়ক। জুলাই মাসে তিনি অসুস্থ হয়ে পড়েন। রক্তবমি হচ্ছিল, জ্ঞান হারাচ্ছিলেন। চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছিল কলকাতায়। বিধায়কের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
-
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
মমতা সাধারণ মানুষকে দিচ্ছেন, নিয়ে নিচ্ছেন মোদী! দাবি অভিষেকের -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট?











Click it and Unblock the Notifications