বিশ্বভারতীয় পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া! CAA নিয়ে কড়া পদক্ষেপ কেন্দ্রের
বিশ্বভারতীয় পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া! CAA নিয়ে ফের কড়া পদক্ষেপ কেন্দ্রের
সিএএ ইস্যুতে কয়েকদিন আগেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক বাংলাদেশী পড়ুয়াকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। আর এবার বাংলার আরও এক নামী শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়াকেও এমনই বার্তা দিয়েছে কেন্দ্র।

যাদবপুরে কী ঘটেছে?
বেশ কয়েকটি রিপোর্টের তথ্য বলছে, যাদবপুরের পড়ুয়া কামিল সিডকিনস্কিকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে 'ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস'। উল্লেখ্য, কামিল পোল্যান্ডের বাসিন্দা। সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পারেটিভ লিটারেচারের ছাত্র ছিল।

কেন এমন নির্দেশ?
জানা গিয়েছে, গত ডিসেম্বরে কলকাতার মৌলালি এলাকায় সিএএ বিরোধী একটি বিক্ষোভে সামিল হন কামিল। আর তার জেরেই 'ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস' এর তরফে এমন বার্তা এসেছে বলে দাবি পড়ুয়াদের একাংশের। এদিকে, যে নোটিস কামিল পেয়েছেন তাতে বলা হয়েছে একজন বিদেশী পড়ুয়া হিসাবে ভারতে থাকবার ক্ষেত্রে বেশ কিছু বিধি ভঙ্গের অভিযোগ রয়েছে কামিলের বিরুদ্ধে।

কীভাবে ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের চোখে পড়েন কামিল?
যাদবপুরের বাম ছাত্র শিবিরের দাবি, পোল্যান্ডের বাসিন্দা কামিল যে সিএএ বিরোধিতা করছেন সে সম্পর্কে একটি বাংলা সংবাদপত্রে খবর বেরিয়েছিল। আর সেই খবরের তথ্য ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের কাছে পৌঁছে দওয়া হয়। তারপরই সরকারি প্রতিষ্ঠানটি এমন পদক্ষেপ নিয়েছে।












Click it and Unblock the Notifications