মমতার নজরে বাংলায় কাজের দিশা: তথ্যপ্রযুক্তিতে কর্মসংস্থান নতুন শিখরে, টুইট মুখ্যমন্ত্রীর
পশ্চিমবঙ্গে (West Bengal) তথ্যপ্রযুক্তিতে (Information Technology) চাকরি নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে। এদিন টুইট করে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেছেন, ক্ষমতায় আসার পরে এই চাকরি তিনগু
পশ্চিমবঙ্গে (West Bengal) তথ্যপ্রযুক্তিতে (Information Technology) চাকরি নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে। এদিন টুইট করে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেছেন, ক্ষমতায় আসার পরে এই চাকরি তিনগুণ বেড়েছে। প্রসঙ্গত দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাজ্যে সামাজিক প্রকল্পের কাজ অনেক হয়েছে, এবার তাঁর লক্ষ্য হল শিল্পায়ন আর কর্মসংস্থান তৈরি করা।

পশ্চিমবঙ্গ সরকার প্রতিশ্রুতি বদ্ধ
মুখ্যমন্ত্রী এদিন টুইট করে বলেছেন, পশ্চিম সরকার কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। টুইটে তিনি লিখেছেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলায় আইটি সেক্টর নতুন শিখরে পৌঁছেছে। কলকাতায় ৫০ হাজার চাকরি দিয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস।

শুভেচ্ছা জানিয়েছে মুখ্যমন্ত্রী
ওই একই টুইটে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ২০১১ সালে সংখ্যাটি ছিল মাত্র ১৫ হাজার। এখন তা তিনগুণেরও ওপরে বেড়েছে।

ভোট-অন অ্যাকাউন্টে বিনিয়োগ আর কর্মসংস্থান নিয়ে ঘোষণা
বিধানসভা ভোটের আগে বিধানসভায় ভোট-অন-অ্যাকাউন্ট নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রায় ৭২ হাজার ২০০ কোটি টাকার সম্ভাব্য বিনিয়োগের কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, কলকাতার সংলগ্ন দুই ২৪ পরগনা এবং হাওড়া ছাড়াও, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং বালুরঘাটে মোট ১৯ টি প্রকল্পে বিনিয়োগ হতে চলেছে।
দক্ষিণবঙ্গের কর্মসংস্থান প্রসঙ্গে বলেছিলেন, লেদার কমপ্লেক্সের ১৮০ টি ট্যানারিতে অনেক কর্মসংস্থান তৈরি হতে চলেছে। উত্তর ২৪ পরগনায় পাওয়ারলুমে এবং হাওড়ার উদয়নারায়ণপুরে তাঁতের হাটে কর্মসংস্থান তৈরি হবে। দক্ষিণ ২৪ পরগনার ফলতায় ফার্মাসিউটিক্যাল পার্ক, বজবজে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বাঁকুড়ার বড়জোড়ায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক, পুরুলিয়ার রঘুনাথপুরে ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ, পশ্চিম মেদিনীপুরে টয় পার্ক, হাওড়ায় হোসিয়ারি পার্ক, হাওড়ার উনসানিতে টেক্সটাইল পার্ক এবং ইন্ডাস্ট্রিয়াল পার্কে অনেক কর্মসংস্থান হবে বলে জানিয়েছিলেন তিনি।
উত্তরবঙ্গের কোচবিহারে মেখলা ড্রেস তৈরির জন্য কমন প্রোডাকশান সেন্টার, শিলিগুড়ির ফুলবাড়িতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, কোচবিহারের মেখলিগঞ্জে মেগা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড লজিস্টিক পার্ক, মালদহে সিল্ক পার্ক, বালুরঘাটে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, জলপাইগুড়ির বিন্নাগুড়িতে শিল্পাঙ্গন পার্কে অনেক কর্মসংস্থান হবে বলে জানিয়েছিলেন তিনি।

দুয়ারে সরকারে কর্মসংস্থানের দিশা
২ জানুয়ারি থেকে শুরু হতে চলা এবারের দুয়ারে সরকার কর্মসূচিতে কর্মসংস্থানের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য কারিগরি শিক্ষা দফতরকে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমেই রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যমাত্রা রেখেছে নবান্ন। এব্যাপারে ডিরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং বিজ্ঞপ্তি জারি করেছে। একাজে সাহায্য করতে কর্মদিশা নামে অ্যাপের সাহায্য নেওয়া হবে বলেও জানানো হয়েছে নবান্নের তরফে।












Click it and Unblock the Notifications