এসএসসির নতুন নিয়োগবিধি নিয়ে তীব্র প্রশ্ন, বঞ্চনার অভিযোগে উত্তাল হাই কোর্ট
চলতি বছরে শিক্ষক নিয়োগে স্কুল সার্ভিস কমিশনের তৈরি নতুন বিধিকে ঘিরে ফের বিস্ফোরক পরিস্থিতি। কমিশনের নিয়মে বৈষম্য' ও অসঙ্গতির অভিযোগ তুলে শুক্রবার কলকাতা হাই কোর্টের দোরগোড়ায় পৌঁছলেন বহু বঞ্চিত প্রার্থী। তাঁদের দাবি নতুন নিয়োগবিধি এমনভাবে সাজানো হয়েছে, যাতে বহু যোগ্য চাকরিপ্রার্থী অযথা বাদ পড়েছেন।
সরাসরি প্রশ্ন বিচারপতির শুনানির শুরুতেই বিচারপতি অমৃতা সিংহ সরাসরি জানতে চান
"এসএসসি কীভাবে যোগ্যদের আলাদা করল? কোন মানদণ্ডে সেই তালিকা তৈরি হয়েছে?" প্রশ্নের মুখে পড়ে নড়েচড়ে বসে রাজ্য। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই মামলার শুনানি করছে হাই কোর্ট।

মামলাকারী আইনজীবীরা দাবি করেছেন, নতুন বিধিতে 'অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর' দেওয়ার নিয়ম আনা হয়েছে, যা সম্পূর্ণ অবিচার। তাঁদের বক্তব্য ২০১৬ র দুর্নীতিগ্রস্ত নিয়োগপ্রক্রিয়ায় যাঁরা বঞ্চিত, তাঁদের তো অভিজ্ঞতা অর্জনের সুযোগই ছিল না
অন্যদিকে, যাঁরা অনিয়মে চাকরি পেয়েছিলেন, তাঁরাই এখন অভিজ্ঞতার জন্য বাড়তি নম্বর পাচ্ছেন, ফলে বৈধভাবে বঞ্চিত প্রার্থীদের ক্ষতি আরও বাড়ছে।
আইনজীবীদের অভিযোগ, এসএসসি নিজেদের মতো করে নতুন বিধি সাজিয়েছে, যা "পুরোনো ভুল ঢেকে রেখে নতুন ভুল তৈরি করেছে"।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান ২০১৬ র বিধি বাতিল হয়ে ২০১৯ সালের বিধি কার্যকর হয়। পরে ২০১৯ এর জায়গায় আনা হয় ২০২৫ সালের নতুন বিধি।
ফলে ২০২৫ সালের বিজ্ঞপ্তি বাতিল হলেও পুরোনো নিয়মে ফেরা সম্ভব নয়।
তবে বিচারপতি সিংহ পাল্টা বলেন, "এই নতুন বিধিই বহু প্রার্থীকে নিয়োগের দৌড়ের বাইরে ফেলে দিয়েছে।"
যোগ্য অযোগ্যদের তালিকা কোথায়? প্রশ্ন মামলাকারীদের
মামলাকারীদের অভিযোগ আরও তীব্র, এসএসসি যোগ্য ও অযোগ্যদের পৃথক তালিকা প্রকাশই করেনি।
সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ ছিল 'দাগি অযোগ্য' প্রার্থীরা কোনও ভাবেই নতুন নিয়োগে অংশ নিতে পারবেন না
তবুও সন্দেহভাজন বা তদন্তাধীন অনেকেই পরীক্ষায় বসেছেন,
ওএমআর মূল্যায়ন বাইরের সংস্থাকে দেওয়া নিয়ে হাই কোর্টের নির্দেশও নাকি মানা হয়নি। তাই তাঁদের দাবি
"২৯ ও ৩০ মে প্রকাশিত এসএসসির বিজ্ঞপ্তি বাতিল হোক, নতুন নিয়োগপ্রক্রিয়া শুরু করা হোক, ও যোগ্য, অযোগ্যদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হোক।"
শুক্রবার আদালত কোনও চূড়ান্ত আদেশ দেয়নি। আগামী সোমবার এসএসসি ও রাজ্য নিজেদের অবস্থান স্পষ্ট করে জানাবে।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications