২০ হাজার ট্রেনে আছে,বসবে বাংলার লোকালগুলিতেও! কুয়াশায় কীভাবে কাজ করছে Fog Pass Devices

Indian Railways: ঘন কুয়াশায় ঢাকা দেশ! খুবই খারাপ অবস্থায় দিল্লি সহ গোটা উত্তর ভারতে। এক ধাক্কায় অনেকটাই নীচে নেমে গিয়েছে দৃশ্যমানতা। যার প্রভাব পড়েছে বাংলাতেও। আর এই কারনে কার্যত প্রত্যেকদিন অস্বাভাবিক লেটে চলছে একাধিক দুরপাল্লার ট্রেন। এমনকি কুয়াশার কারনে প্রত্যেকদিনই লেট করছে বাংলার লোকাল ট্রেনগুলি।

দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। যদিও এই অবস্থা থেকে বাঁচতে ইতিমধ্যে যুগান্তকারী ব্যবস্থা নিয়েছে ভারতীয় রেলওয়ে (Indian Railways) । জানা গিয়েছে, কুয়াশার মধ্যে স্বাভাবিক ট্রেন চালাতে Fog Pass Devices -এর সাহায্য নিচ্ছে রেলওয়ে। এটি একটি আধুনিক ব্যবস্থা।

Fog Pass Devices কী

গত ২০১৮ সালে পরিক্ষামূলক ভাবে 'ফগ পাসে'র প্রথম ব্যবহার করে রেলওয়ে (Indian Railways)। এরপর ধীরে ধীরে একাধিক ট্রেন বসানো হয় এই ডিভাইস। রেল সুত্রে খবর, এখনও পর্যন্ত ২০ হাজারেরও বেশি ট্রেনে এই ব্যবস্থা বসানো হয়েছে। আগামীদিনে লোকাল ট্রেনগুলিতেও Fog Pass Devices - বসানো হবে বলে খবর। সেই তালিকায় রয়েছে বাংলার ট্রেনও।

Indian Railways: Fog Pass Devices কি

প্রকাশিত খবর অনুযায়ী, Fog Pass Devices জিপিএ নির্ভর নেভিগেশন ডিভাইস। যা কিনা লোকো পাইলটদের ঘন কুয়াশার মধ্যেই নেভিগেশনে সাহায্য করে। শুধু তাই নয়, সিগন্যাল সবুজ নাকি লাল তাও বোঝা যায় ঘন কুয়াশার মধ্যেও। এমনকি কোনও লেভেল ক্রসিংয়ে রেলগেট বন্ধ আছে না খোলা আছে তাও এই ডিভাইসের মাধ্যমেই জানা যাবে।

শুধু তাই নয়, একই লাইনে কোনও ট্রেন আছে কিনা, থাকলেও সেটির দূরত্ব কত তা পাইলটকে জানিয়ে সতর্ক করতে সক্ষম Fog Pass Devices। এই ডিভাইসে একটি এলইডি স্ক্রিন লাগানো হয়েছে। তাতেই যাবতীয় তথ্য ভেসে ওঠে বলে খবর।

Fog Pass Devices এর মাধ্যমে একদিকে যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব হয়, তেমনই কুয়াশাকে কার্যত ভেদ করে ছুটতে পারে ট্রেনগুলি। রেলের এক আধিকারিক জানিয়েছেন, প্রত্যেক বছর কুয়াশার কারনে একাধিক ট্রেন দেরিতে চলে। এমনকি বাতিল করতে হয় বহু ট্রেনকে। ফলে সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। এই ডিভাইস এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বলে জানান ওই রেল (Indian Railways) আধিকারিক।

কিন্তু কলকাতা এবং শহরতলীর যাত্রীদের প্রত্যেকদিন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। কুয়াশার কারনে দেরিতে চলেছে লোকাল ট্রেনগুলিকে। যদিও কিছু লোকালে Fog Pass Devices থাকলেও অধিকাংশ লোকালেই নেই।

যদিও এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই প্রজুক্তির ব্যবহার সব ট্রেনেই করা হবে। আর তা করা হবে ধাপে ধাপে। তবে কুয়াশার কারনে যাত্রী নিরাপত্তার কথা বিশেষ ভাবে নজর রাখা হচ্ছে। আর তাই চালকরা ট্রেনের গতি কম রাখছেন বলে জানিয়েছেন ওই আধিকারিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+