Partha Chatterjee-Arpita Mukherjee: 'প্রেমিক' পার্থের 'বান্ধবী'র ফ্ল্যাটে ৪৯ কোটি ৮০ লাখ! তদন্তে আয়কর দফতর

Partha Chatterjee-Arpita Mukherjee: নিয়োগ দুর্নীতি মামলায় (Bengal jobs scam) চাঞ্চল্যকর মোড়! অস্বস্তি বাড়ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) 'বান্ধবী' অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee)। এবার তাঁকে জেরা করতে চলেছে আয়কর দফতর (Income TAX)।

নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে বিপুল সম্পত্তি উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। উদ্ধার হয় নগদ কয়েকশ কোটি টাকা। বিপুল এই টাকার উৎস কী? তা জানতে যান আয়কর দফতরের আধিকারিকরা। ইতিমধ্যে জেরা করতে চেয়ে বিশেষ ইডি আদালতে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় এই সংস্থা (Partha Chatterjee-Arpita Mukherjee)।

Partha arpita

বর্তমানে আলিপুরের মহিলা সংশোধনাগারে বন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় 'বান্ধবী' অর্পিতা মুখোপাধ্যায়। সেখানে গিয়েই তাঁকে আয়কর দফতর জেরা করবে বলে জানা গিয়েছে। লক্ষ লক্ষ টাকার উৎস জানার পাশাপাশি বাড়িতে কেন এত টাকা রাখা হয়েছিল? তাও জানার চেষ্টা করবেন আধিকারিকরা।

শুধু তাই নয়, আরও বিপুল সম্পত্তির খোঁজ পেতেও অর্পিতাকে জেরা করা প্রয়োজন বলেও আদালতে জানিয়েছে আয়কর দফতর। কলকাতা হাইকোর্টের নির্দেশে বাংলায় শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা। গোটা ঘটনার তদন্ত করছে সিবিআই, অন্যদিকে লেনদেন সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখছে ইডি।

তদন্তে নেমেই নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০২২ সালের ২২ জুলাই তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় ইডি। সেখানেই বান্ধবী অর্পিতার সূত্র পান আধিকারিকরা। এরপরেই অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় ইডি। সেখান থেকেই নগদ প্রায় ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করে ইডি। উদ্ধার হয় প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়নাও।

যার আনুমানিক মূল্যও কয়েকশ কোটি টাকা। বিটি রোডের আরও একটি ফ্ল্যাট থেকেও কোটি কোটি টাকা উদ্ধার হয়। ইডির দাবি, অর্পিতার দু'টি ফ্ল্যাট থেকে নগদে মোট ৪৯ কোটি ৮০ লাখ টাকা এবং ৫ কোটি ৮ লাখ টাকার গয়না উদ্ধার হয়। বিপুল এই সম্পত্তি প্রকাশ্যে আসার পরেই নড়েচড়ে বসে গোটা রাজ্যের রাজনীতি। অস্বস্তিতে পড়ে যায় তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

যদিও উদ্ধার হওয়া বিশাল টাকার সঙ্গে কোনও যোগ তাঁর নেই বলে জানান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে ফাঁসানো হচ্ছে বলেও দাবি করেন। অন্যদিকে অর্পিতাও বিপুল এই টাকা উদ্ধার নিয়ে বিশেষ ভাবে কিছু বলেননি। এবার সেই টাকার উৎস সন্ধানে নামছে আয়কর দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+