২৪ ঘন্টার মধ্যে নিষ্ক্রিয় আধার কার্ড সক্রিয় হবে, অভয় দিলেন শুভেন্দু অধিকারী
বাংলায় একাধিক মানুষের আধার কার্ড বাতিল হয়েছে। তাই নিয়ে কেন্দ্রের বিরোধিতায় সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ের সঙ্গে এনআরসি ইস্যুকেও যুক্ত করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। আধার কার্ড ইস্যুতে এবার মাঠে নামলেন শুভেন্দু অধিকারী।
২৪ ঘন্টার মধ্যে নিষ্ক্রিয় হওয়া আধার কার্ড সক্রিয় হবে। এমনই বার্তা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণের সঙ্গে কথা বলেছেন।

শুভেন্দু সোমবার বেলায় নিজের এক্স হ্যান্ডেলে এই বিষয়ে একটি বার্তা দিয়েছেন। সাধারণ মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় হওয়া বিষয়ে উদ্বেগ ছড়িয়েছিল। তিনি এই বিষয়ে কার্যত অভয় দিয়েছেন। আধার কার্ডের রাঁচি আঞ্চলিক দফতরের ভুলে ওই সব কার্ড নিষ্ক্রিয় হয়েছে। এমন কথাও শুভেন্দু জানিয়েছেন।
এনআরসি চালু নিয়ে বিজেপি নেতৃত্ব মাঝেমধ্যেই প্রচার করছেন। ভোটের আগে সিএএ আইন চালু হবে। এমন কথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর দাবি করেছেন। বিজেপি অন্যান্য নেতা জোরালো সেই বার্তা দিয়েছেন। এদিকে রাজ্যের সিএএ চালু করতে দেবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আধার কার্ড বাতিল করার ইস্যুতে কেন্দ্রীয় সরকারের কার্যত তুলোধোনা করেছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে আলাদা একটি পোর্টাল চালু করার নির্দেশ দেওয়া হয়েছে সচিবদের। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় এমন ঘটনা ঘটছে। সেই সব তথ্য জোগাড় করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যাঙ্ক যদি এই সব মানুষের একাউন্ট বন্ধ করে, তাহলে রাজ্য সরকার দায়িত্ব নেবে। সমবায় ব্যাঙ্কের মাধ্যমে রাজ্য সরকার সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেবে। গতকাল বীরভূমের মঞ্চ থেকে এমনই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
I convey my regards & gratitudes to Hon’ble Union Home Minister; Shri @AmitShah Ji and Hon'ble Minister of Electronics and Information Technology; Shri @AshwiniVaishnaw Ji for reversing the Deactivation of the Aadhaar Cards by the UIDAI Ranchi Regional Office.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) February 19, 2024
I had spoken to…
কার্যত ওই বক্তব্যের একদিনের মধ্যেই আধার কার্ড ইস্যুতে শুভেন্দু অধিকারী বড়সড় বার্তা দিলেন। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার এই বিষয়ে অবগত ছিল না। আধার কার্ডের রাঁচির আঞ্চলিক দফতরের ভুলেই এই ঘটনা ঘটেছে। কেন্দ্র এই বিষয়ে তদন্ত করবে।
আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার বিষয়ে মন্তব্য করেছিলেন কেন্দ্রের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বিষয়টি নিছক ভুল। আশ্বস্ত করেছিলেন মন্ত্রী। একই বক্তব্য শোনা গিয়েছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের থেকেও।
এদিকে তৃণমূল কংগ্রেস এই বিষয় নিয়েও মন্তব্য করেছে। আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার বিষয়টি বিজেপি তাহলে স্বীকার করছে। এমন মন্তব্য তৃণমূলের। নদিয়া, উত্তর ২৪ পরগনার একাধিক মানুষের আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে। মাথায় হাত দিয়েছেন সেই সব নাগরিক। প্রাথমিকভাবে জানা গিয়েছে সেই সংখ্যা ৬০।












Click it and Unblock the Notifications