রাজ্যে করোনা আক্রান্তদের সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৪০ শতাংশে, নতুন করে আক্রান্ত ৩৬৮

রাজ্যে করোনা আক্রান্তদের সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৪০ শতাংশে, নতুন করে আক্রান্ত ৩৬৮

একদিকে যেমন গোটা বাংলাতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। তেমনই বাড়ছে সুস্থতার হার। বর্তমানে পশ্চিমবঙ্গে সুস্থতার হার বেড়ে ৪০.২৫ শতাংশে পৌঁছেছে বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার নবান্ন থেকে প্রকাশিত স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিনে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। একইসাথে বর্তমানে গোটা রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৩। কোমরবিডিটিতে মৃত্যু হয়েছে ৭২ জনের। করোনা ও কোমরবিডিটিতে মোট মৃতের সংখ্যা ৩৫৫।

রাজ্যে করোনা আক্রান্তদের সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৪০ শতাংশে, নতুন করে আক্রান্ত ৩৬৮

যদিও নতুন আক্রান্ত ও মৃতের নিরিখেও রোজই নতুন রেকর্ড করছে বাংলা। শুধুমাত্র বৃহঃষ্পতিবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৩৬৮ জন। তারমধ্যে ৯৪ শতাংশ মানুষ অর্থাৎ ৩৪৫জনই জেলার বাসিন্দা। ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার ফলেই গোটা রাজ্যে সংক্রমণের এই বাড়বাড়ন্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এদিকে এক সপ্তাহ আগে গোটা রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা যেখানে ৪৫৩৬ ছিল তা এক সপ্তাহেই বেড়ে ৬,৮৭৬ পৌঁছায়। এখন থেকে একমাস আগে এই সংখ্যা ছিল ১৩৪৪। এদিকে গত ২৪ ঘণ্টায় পুরোপুরি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৮৮ জন করোনা আক্রান্ত রোগী। পাশাপাশি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে আরও ৩,৭৫৩ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত ১০।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+