(ছবি) এক নজরে দেখে নিন বিভিন্ন জেলার জনপ্রিয় প্রতিমা
আজ বিজয়া দশমী। পরের বছরে উমার আগমনের অপেক্ষায় বিষাদের মনেই বাঙালী আবার দিন গুনতে শুরু করবে। বাঙালীর সেরা উৎসবের শেষের দিনে তাই স্বাভাবিক ভাবেই মন খারাপ। কলকতার পুজোর পাশাপাশি বিভিন্ন জেলার পুজোগুলিও এবার নজর কেড়েছে। পুজোর কদিন আড্ডা, প্রতিমা দর্শন, হৈ-হুল্লোর করে কাটাতে কাটাতে এসে পড়েছে দশমী। অনেকেই রাত জেগে ঘুরে ঘুরে প্রতিমা এবং মন্ডপ দর্শন করতে বেড়িয়েছিলেন।
অনেকেই আবার সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তাদের জন্যই বাংলা ওয়ানইন্ডিয়া-র প্রয়াস, শহর হোক বা শহরতলির অথবা বিভিন্ন জেলার সেরা প্রতিমা এবং মন্ডপগুলিকে বেছে আপনার সামনে হাজির করা। কেউ সাবেক চালে, কেউ আবার থিমের ভরসায় দেবীর আহ্বান করছেন। কোথায় কীভাবে সেজে উঠেছেন, পূজিত হচ্ছেন মহামায়া, কিভাবেই বা সাজানো হয়েছে মন্ডপ তা একঝলকে দেখে নিন ছবিতে। মহামায়ার বিদায় বেলায় এক নজরে দেখে নেওয়া যাক বিভিন্ন জেলার জনপ্রিয় মাতৃ প্রতিমা।

সর্বজয়ী ক্লাবের প্রতিমা
জেলার পুজোগুলির মধ্যে মালদার সর্বজয়ী ক্নাব এবার আকর্ষণের কেন্দ্র বিন্দুতে ছিল। এখানে ৫১ ফুট উচ্চতা বিশিষ্ট দু্র্গা প্রতিমা দেখতে বহু মানুষ ভিড় জমান।

মালদা সার্বজনীন
মালদা সার্বজনীন এর এবারের পুজোতেও তাদের নিজস্বতা ধরে রেখেছে। সাধারণ সাজে এখানের মাতৃ প্রতিমা অপরূপ বলা যায়।

মালদা মহানন্দা ক্লাব
মালদা জেলার সেরা পুজো গুলির মধ্যে শিরোনামে জায়গা করেছে মহানন্দা ক্লাবের পুজো। এখানের প্রতিমা তৈরি থেকে প্রতিমার সাজাতে মাটির তৈরি বিভিন্ন সবজি ব্যবহার করা হয়েছে।

মহাবীর ক্লাব
মেদিনীপুরের সেরা পুজোগুলির মধ্যে অন্যতম হল মহাবীর ক্লাবের পুজো। এখানে অধুনিকতা এবং সাবেক ছোঁয়া মিশিয়েই প্রতিমা তৈরি করা হয়েছিল।

হাওড়া মন্দিরতলা
জেলার জনপ্রিয় পুজোর মধ্যে হাওড়া মন্দিরতলার পুজো অন্যমত। এখানে প্রতিমা সজ্জায় মাটির অলংকার ব্যবহার করা হয়েছে।

হুগলী সার্বজনীন
হুগলী সার্বজনীনের দুর্গা প্রতিমার সত্যিই অনন্য। শক্তির দেবী হিসাবে এখানে অবস্থান করছেন মহামায়া।

অলিপুরদুয়ার
আলিপুর দুয়ারের এই দুর্গা প্রতিমা অনবদ্য সজ্জার জন্য নজর কেড়েছে।

শিলিগুড়ি অগ্রনী সংঘ
শিলিগুড়ি অগ্রনী সংঘের মন্ডপে মহামায়াকে শান্তির দেবী হিসাবে দেখানো হয়েছে। এখানে মায়ের হাতে কোন অস্ত্র নেই।
ছবি সৌজন্য : ফেসবুক
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications