লোকসভা ভোটের পর রাজ্যে বিজেপির সদস্য বেড়েছে প্রায় দু'লাখ

২০১০ সালে রাজ্যে বিজেপি-র সদস্য ছিল ৯০ হাজার। দু'বছর পর অর্থাৎ ২০১২ সালে তা বেড়ে হয় ২ লক্ষ ৬৮ হাজার। ২০১৪ সালের ২০ জুন পর্যন্ত তাদের সদস্য হল ৪ লক্ষ ৮৬ হাজার। শুধু ৩৫ দিনেই ১ লক্ষ ৯২ হাজার মানুষ বিজেপি-র সদস্যপদ নিয়েছে।
সবচেয়ে বেশি লোক এসেছে বামফ্রন্ট ভেঙে। এ ছাড়া তৃণমূল কংগ্রেস ভেঙেও অনেকে এসেছে। দুই মেদিনীপুর, বর্ধমান, উত্তর ২৪ পরগনা জেলায় সবচেয়ে বেশি ভাঙন ধরেছে বামফ্রন্টে। আর মালদহ, কোচবিহার ও জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেস ভেঙে বেরিয়ে লোক ঢুকেছে বিজেপি-তে। ফলে রাজ্য নেতারা উল্লসিত।
বেনোজল ঠেকাতে কড়াকড়ি করছে বিজেপি। প্রথমে ২০ টাকা দিয়ে প্রাথমিক সদস্য পদ নিতে হচ্ছে। এ জন্য জেলা স্তরের কোনও নেতার অনুমোদন লাগছে। এর পর টানা দু'বছর কাজের খতিয়ান দেখে এবং ২০ দিন দলীয় কাজে বাইরে থাকলে মিলবে সক্রিয় সদস্য পদ। অন্য দল থেকে আসা লোকজন দল-বিরোধী কাজ করছে কি না, তা নজরে রাখা হচ্ছে।
এই বিপুল সংখ্যক সদস্যদের কাজে লাগিয়ে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে লড়াই দেওয়া যাবে বলে আশা করছেন বিজেপি নেতারা। তাঁদের অভিযোগ, মানুষের এই সমর্থন দেখে ভয় পেয়ে গিয়েছে শাসক দল। তাই তারা বিভিন্ন জায়গায় হামলা শানাচ্ছে। বিজেপি-তে যোগ দিলে 'দেখে নেওয়া হবে' বলে হুমকি দেওয়া হচ্ছে।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ











Click it and Unblock the Notifications