রাজ্যে বিজেপি কর্মী, সমর্থকরা তৃণমূলের হাতে আক্রান্ত, রাজ্যপালের দুয়ারে শুভেন্দু অধিকারী
ভোট পরবর্তী সন্ত্রাস বাংলায় লিখতে পাওয়া যাচ্ছে বিজেপি কর্মী সমর্থক মানুষ আক্রান্ত হচ্ছেন ফল প্রকাশের পর থেকেই শুভেন্দু অধিকারী শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ঘটনায়।
এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ বৃহস্পতিবার বিকেল চারটের পরে রাজ্যপালের সঙ্গে বৈঠক ছিল শুভেন্দুর বিকেলে রাজভবনে যান বিরোধী দলের নেতা।

এর আগে রাজ্যপালকে একটি চিঠিও দিয়েছিলেন তিনি। রাজ্যের পরিস্থিতি নিয়ে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছিলেন শুভেন্দু। রাজ্যপাল ভোট পরবর্তী হিংসা নিয়ে নিজেও যথেষ্ট চিন্তিত। এ কথা আগেই জানা গিয়েছে। এবার রাজ্যপালের সঙ্গে মুখোমুখি সাক্ষাতে পরিস্থিতি নিয়ে আলোচনা শুভেন্দু অধিকারী।
আজ বেলার দিকে এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী একটি দীর্ঘ লেখা পোস্ট করেছিলেন। সেখানেই তিনি বিরোধী দলের কর্মী সমর্থকদের বিষয়ে ফের সরব হন। তিনি লিখেছেন, নির্বাচন প্রক্রিয়া চলাকালীন এবং ফলাফল ঘোষণার পর, বিরোধী রাজনৈতিক কর্মী; বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপির কার্যকর্তাদের টার্গেট করা হচ্ছে। তৃণমূল স্তরের বিজেপি কর্মী, পোলিং এজেন্ট, গ্রামীণ ও শহুরে বস্তি এলাকার ভোটার সমর্থকরাও আক্রান্ত হচ্ছেন।
তিনি আরও লেখেন, " বিরোধী দলের একজন দায়িত্বশীল নেতা হিসেবে, আমি সাংবিধানিক কর্তৃপক্ষ যেমন রাজ্যপাল, এনএইচআরসি, মহিলা কমিশন, এসটি ও এসসি কমিশন, ভারত সরকারের স্বরাষ্ট্র সচিবের সঙ্গে যোগাযোগ করেছি। হাজার হাজার বিজেপি কর্মীদের করুণ অবস্থা সম্পর্কে অবহিত করেছি।"
রাজভবনের গেটের বাইরে অনেক ঘরছাড়া বিজেপি কর্মী দাঁড়িয়ে রয়েছেন। তারা রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান। এদিকে শুভেন্দু অধিকারী যাচ্ছেন রাজভবনের উদ্দেশ্যে। দুশো জন আক্রান্ত বিজেপি কর্মী সমর্থক শুভেন্দুর সঙ্গে রাজভবনে যাবেন। এ কথা জানানো হয়েছে।
রাজভবনের বাইরে কড়া পুলিশি ব্যবস্থা করা হয়েছে। রাজভবনের রাস্তা বিকেলে পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। কোনওরকম অশান্তি হতে দিতে রাজি নয় কলকাতা পুলিশ।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications