১৩ ও ১৪ জুন তিন রাজ্যে ভারী বৃষ্টি! লাল সতর্কতা জারি আবহাওয়া দফতরের

১৩ ও ১৪ জুন তিন রাজ্যে ভারী বৃষ্টি! লাল সতর্কতা জারি আবহাওয়া দফতরের

১৩ ও ১৪ জুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ও পশ্চিমভারতের তিন রাজ্যে এই বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। এব্যাপারে লাল সতর্কতাও জারি করা হয়েছে।

 তেলেঙ্গানা, কর্নাটক ও গোয়ার জন্য সতর্কবার্তা

তেলেঙ্গানা, কর্নাটক ও গোয়ার জন্য সতর্কবার্তা

আবহাওয়া দফতরের তরফ থেকে ৩ রাজ্যের জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। বলা হয়েছে ১৩ ও ১৪ জুন ভারীত থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এব্যাপারে তেলেঙ্গানা, কর্নাটক ও গোয়ার নাম উল্লেখ করা হয়েছে।

ভারী বৃষ্টি হতে পারে ৪ রাজ্যে

ভারী বৃষ্টি হতে পারে ৪ রাজ্যে

আবহাওয়া দফতরের সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ওড়িশা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ ও মেঘালয়ে মধ্য থেকে ভারী বৃষ্টি হতে পারে এই একই সময়ের মধ্যে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ

বঙ্গোপসাগরে নিম্নচাপ

আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সন্নিহিত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। যার জেরেই এই বৃষ্টি। পশ্চিম, উত্তর পশ্চিম দিকে এই নিম্নচাপ অগ্রসর হবে।

পরবর্তী পর্যায়ে বৃষ্টি হবে বাকি কয়েকটি রাজ্যে

পরবর্তী পর্যায়ে বৃষ্টি হবে বাকি কয়েকটি রাজ্যে

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী কয়েক দিনে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর এবং উত্তরাখণ্ডের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+