Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কংগ্রেসকে কেউ খতম করলে তিনি খাতির করবেন না! খাড়গের হুঁশিয়ারি পরেও মমতা-প্রশ্নে অবিচল অধীর

তাঁর বিরোধিতা নৈতিক বিরোধিতা। কংগ্রেসকে কেউ খতম করবে আর তিনি তাঁকে খাতির করবেন না, হতে পারে না। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের মন্তব্য প্রসঙ্গে এমনটাই জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

এব্যাপারে অধীর চৌধুরী বলেছেন, তিনি কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য, তিনিও হাইকমান্ডের লোক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই কথা থেকে অধীর চৌধুরী স্পষ্ট করে দিতে চাইলেন খাড়গের সঙ্গে নিজেকে তিনি একই মঞ্চেই রাখলেন।

Adhir Chowdhury

  • মমতা-সিপিএমের তুলনা

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ইন্ডিয়া ব্লক সরকার গঠন করলে তিনি বাইরে থেকে সমর্থন দেবেন। এব্যাপারে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, অতীতেও এমন ঘটনা ঘটেছে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারকে বাইরে থেকে সমর্থন করেছিল সিপিআইএম-সহ বামেরা।

  • অধীরকে নিয়ে খাড়গে

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অধীর চৌধুরীর মন্তব্য প্রসঙ্গে এদিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, তিনি (অধীর) কোনও সিদ্ধান্ত নেওয়ার কেউ নন। এব্যাপারে দলের শীর্ষ নেতৃত্ব এবং হাইকমান্ড সিদ্ধান্ত নেবে। যে বা যাঁরা তা অনুসরণ করবেন না, তাঁরা দল থেকে বেরিয়ে যেতে পারেন।

  • কী বলেছিলেন মমতা

গত বুধবার ভোট প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ইন্ডিয়া ব্লককে নেতৃত্বে দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে সরকার গঠন করে দেওয়া হবে। যাতে বাংলায় মা-বোনেদের ১০০ দিনের কাজে কোনও অসুবিধা না হয়। ২৫ ঘন্টার মধ্যে বৃহস্পতিবার তমলুকের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সর্বভারতীয় স্তরে বিরোধী ইন্ডিয়া ব্লক তৈরি করা হয়েছে। তৃণমূল তার মধ্যেই থাকবে। সেখানে বাংলার সিপিআইএম বা কংগ্রেস নেই।

  • কী বলছেন অধীর

এদিন নিজের দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের মন্তব্য প্রসঙ্গে অধীর চৌধুরী বলেছেন, তাঁর বিরোধিতা নৈতিক। কংগ্রেসকে কেউ খতম করলে, তাঁকে খাতির তিনি করতে পারবেন না। তাঁর ব্যক্তিগত কোনও বিদ্বেষ নেই। তিনি লড়াই করছেন, পশ্চিমবঙ্গে দলকে রক্ষা করতে। এই লড়াই তিনি কোনওভাবেই থামাতে পারবেন না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+